কুয়েতে বসবাসকারী কোনো প্রবাসী দেশটির অভিবাসন আইন ভঙ্গকারীদের আশ্রয় দিলে বা সহায়তা করলে তাদের অবিলম্বে দেশ ছাড়া করা হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সরকার। সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ তাদের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে অভিবাসন আইন ভঙ্গকারীদের শাস্তি দেওয়ার জন্য জেলিব আল শুয়ুখ ও খাইতানের দুটি অব্যবহৃত স্কুলকে কারাগারে পরিণত করবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়। ফলে দেশটিতে আইন ভঙ্গের প্রবণতা কমে আসবে এবং থানা হাজত এবং কারাগারের ওপর চাপ কমবে। শিক্ষা মন্ত্রণালয় স্কুলগুলো হস্তান্তর করার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এগুলোকে নতুন উদ্দেশ্যে ব্যবহারের জন্য সংস্কার করবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশটির অভিবাসন আইন ভঙ্গকারীদের কোনো প্রকার সাহায্য বা সহায়তা করলে কঠোর শাস্তি পেতে হবে। কোনো প্রবাসী যদি বসবাসের অনুমতি সংক্রান্ত আইন ভঙ্গকারীদের কোনো প্রকার সাহায্য করে বা আশ্রয় দিয়েছে প্রমাণ হয় তবে তাদের অবিলম্বে দেশে পাঠিয়ে দেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো কুয়েতের নাগরিক সহযোগী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
দেশটির মুখ্য উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল খালেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার আল বার্জাস নিরাপত্তা কর্মকর্তাদের একটি বিস্তৃত পরিকল্পনা করতে নির্দেশ দিয়েছেন। এ পরিকল্পনার আওতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যথাযথ মাধ্যম ব্যবহার করে প্রায় দেড় লাখ আইন ভঙ্গকারীর তথ্য জড়ো করা হবে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
