যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের গতকাল শনিবার (২৬ আগস্ট) বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন। জ্যাকসনভিলেতে তিন কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করে শ্বেতাঙ্গ এক বন্দুকধারী।
এরপর ওই বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেন।
স্থানীয় পুলিশ বলছে, বন্দুকধারীর বয়স ২০ বছরের মতো। শ্বেতাঙ্গ ওই বন্দুকধারী বর্ণবাদী ছিলেন। হামলার সময় তিনি আত্মঘাতী বন্ধনী (ভেস্ট) পরেছিলেন। তার হাতে এআর-রাইফেল ও হ্যান্ডগান ছিল। ডলার জেনারেল নামে একটি দোকানে ঢুকে তিনি গুলি চালাতে শুরু করেন। হামলাকারীর লক্ষ্য ছিলেন শুধু কৃষ্ণাঙ্গরা। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী।
হামলাকারীর নাম এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। অভিযুক্ত এই হামলাকারী তার বাবা-মায়ের সাথে জ্যাকসনভিলের ক্লে কাউন্টিতে থাকতেন। এই ঘটনায় তদন্ত শুরু করেছে এফবিআই।
এদিকে জ্যাকসনভিলের মেয়র ডোনা ডিগান এটিকে ঘৃণাপূর্ণ অপরাধ (হেইট ক্রাইম) হিসেবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন এই ধরনের হামলা মোকাবিলা করা খুবই কঠিন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ২৮ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
