১৯৭৯ সালের শুরুর দিকে ইরানে ইসলামি বিপ্লব ঘটে। ওই সময় দেশটিতে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারকে ১৯৮০ সালে হটানোর জন্য অভ্যুত্থানের পরিকল্পনা সাজায় মার্কিন প্রশাসন। সেই অভিযোগে তেহরানের একটি আদালত যুক্তরাষ্ট্রকে ৩৩ কোটি মার্কিন ডলার জরিমানা করেছে।
শনিবার (২৬ আগস্ট) দেশটির বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।
প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, ১৯৭৯ সালে বিপ্লবের মাধ্যমে মার্কিন সমর্থিত রেজা শাহকে ক্ষমতাচ্যুত করা হয়। এর পরের বছরই তৎকালীন নতুন সরকারকে হটাতে চেষ্টা করে সামরিক বাহিনীর বেশ কিছু সদস্য।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা বলছে, ১৯৮০ সালে বিদ্রোহীদের নেতৃত্বে ছিলেন সাবেক বিমান বাহিনীর কমান্ডার সাইদ মাহদিয়ুন। তাদের সদর দপ্তর ছিল নজেহতে, যা পশ্চিম হামেদান প্রদেশের একটি বিমান ঘাঁটি। ওই অভ্যুত্থানের ঘটনায় সরকারি বাহিনীর সঙ্গে অভ্যুত্থানকারীদের তুমুল সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন প্রাণ হারান ও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
ইরনা আরও বলছে, অভ্যুত্থানকারীদের মূল লক্ষ্য ছিল সামরিক ঘাঁটিগুলো দখল করা ও বিপ্লবী নেতাদের বাসায় হামলা চালানো। তবে, এতে ব্যর্থ হয় তারা।
১৯৮০ সালের ওই ঘটনায় গত বছর অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা ইরানের আন্তর্জাতিক আদালতে ক্ষতিপূরণের দাবিতে একটি পিটিশন দাখিল করেছিল। এই অভ্যুত্থানের পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করা হয় ওই পিটিশনে। আর আদালত বাদীদের পক্ষেই রায় দিয়েছে।
রায়ে তেহরানের আদালত মার্কিন সরকারকে বাদী অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত লোকজনকে তিন কোটি ডলার দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। পাশাপাশি শাস্তি হিসেবে আরও ৩০ কোটি ডলার জরিমানা করেছে।
এএফপি জানিয়েছে, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। ১৯৫৩ সালে ব্রিটিশ এবং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ইরানের তৎকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেগকে উৎখাতের পরিকল্পনা করেছিল। মোসাদ্দেগ ইরানের তেল শিল্পকে জাতীয়করণ করেছিলেন।
ইরানের বিপুল পরিমাণ অর্থ যুক্তরাষ্ট্র ফ্রিজ করে রেখেছে। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ফ্রিজ করা অর্থ লেবাননের বৈরুতে মার্কিন নৌবাহিনীর ঘাঁটিতে ও সৌদি আরবে বিস্ফোরণে হামলায় ক্ষতিগ্রস্তদের দেওয়ার জন্য নির্দেশ দেয়। ১৯৮৩ সালে বৈরুতে ও ১৯৯৬ সালে সৌদিতে বিস্ফোরণের জন্য তেহরানকে দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
