ক্ষমতা আঁকড়ে রাখতে সরকার বিএনপিসহ বিরোধী দলগুলোর শান্তিপূর্ণ কর্মসূচিকেও বরদাশত করছে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন সই করা এক প্রেস এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব কুমিল্লার লালমাইয়ে দলের বর্ধিত সভায় হামলা ও এতে অনেক নেতাকর্মী আহত হওয়ায ঘটনার নিন্দা জানিয়ে এ বিবৃতিতে দেন।
মির্জা ফখরুল বলেন, ‘নিশিরাতের সরকার এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে, বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ কর্মসূচিকেও বরদাশত করছে না। বিএনপিকে নানাভাবে ভীত সন্ত্রস্ত রাখার ধারাবাহিক সরকারি মহাপরিকল্পনার অংশ হিসেবেই আজ কুমিল্লায় নেতাকর্মীদের ওপর গুলিবর্ষণসহ ন্যক্কারজনক হামলা চালানো হলো।’
তিনি বলেন, ‘উদ্দেশ্য একটাই—অবাধ, সুষ্ঠু ও সবার অংশগ্রহণমূলক নির্বাচনকে বাদ দিয়ে আবারও একটি তামাশার নির্বাাচন করা। সেই জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কতৃর্ত্ববাদী আওয়ামী শাসকগোষ্ঠী দেশব্যাপী বিএনপিসহ বিরোধী দল ও মতের মানুষদের ওপর হামলা চালিয়ে রক্তের বন্যা বইয়ে দিচ্ছে।’
ফখরুল বলেন, ‘বর্তমান সরকারের প্রতি জনগণের ঘৃণা এখন এতটাই তীব্র যে, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের সুযোগ পেলে জনগণ তার উপযু্ক্ত জবাব দেবে। আর সেজন্যই দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার সাধারণ জনগণ ও বিএনপিসহ সরকারবিরোধী দলগুলোকে নানা পন্থায় দমন করতে সরকার সবধরণের নিষ্ঠুর পদ্ধতি গ্রহণ করছে। কিন্তু এভাবে নির্যাতন চালিয়ে আওয়ামী সরকার নিজেদের রক্ষা করতে পারবে না, কারণ জনগণ এখন ক্ষমতাসীন ফ্যাসিস্ট সরকারের ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে জেগে উঠেছে। বিএনপির ডাকে বিভিন্ন সভা-সমাবেশে লাখ লাখ মানুষের অংশগ্রহণ জানান দিচ্ছে যে, তারা আর এক মুহূর্তের জন্যও বর্তমান সরকারকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় না।’
তিনি দাবি করেন, আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় বেলনগর উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, লালমাই যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ মিয়া, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনির হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা হাফেজ আবদুর রহমান, যুবদলের সদস্য আরিফ ও ছাত্রদলের সদস্য শরীফসহ অনেক নেতাকর্মীকে গুরুতর আহত হওয়ার ঘটনা সরকারি নির্যাতনের চলমান ভয়াবহ চিত্র। গুরুতর আহতদের অনেকেই এখন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
