দুবাইয়ের একটি হাসপাতালের মর্গে পড়ে আছে প্রবাসী শ্রমিক মিজানুর রহমানের মরদেহ। লাশ দেশে নিয়ে যেতে তদবির-তদারকি করার মতো পরিবারের কোনো সদস্য নেই দেশটিতে। এমনকি আর্থিক অবস্থাও ভালো নয় পরিবারের। তাই মিজানুরের মরদেহ দেশে ফেরানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তার স্বজনরা। এ বিষয়ে ব্যবস্থা নিতে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ মিশন এবং সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা।
জানা গেছে, ৫০ বছর বয়সী মিজানুর ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ভাগ্য ফেরাতে দুবাই আসার এগার মাসের মাথায় গত ১৪ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। ফলে তার মৃত্যুতে এখন দিশেহারা পরিবার। মিজানের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার ধামালুয়া গ্রামে। বাবা ডেঙ্গু মিয়া ও মা ফয়জুনের নেছা দুজনই মৃত। স্ত্রী রিনা আক্তার ও তিন কন্যা সন্তান আমেনা আক্তার, মীম আক্তার ও উম্মে হাবিবা।
স্বামীর মরদেহ শেষবার দেখার আকুতি জানিয়ে মঙ্গলবার রিনা আক্তার জানান, পারিবারিক আর্থিক অনটনে দিন যাচ্ছে তাদের। তার ওপর স্বামী হারানোর শোক। মরদেহ ফেরাতে তাই সবার সহযোগিতা কামনা করেন তিনি।
মিজানের ভাতিজা মোশারফ হোসেন জানান, মিজানুরের লাশ দেশে নিয়ে যেতে চেষ্টা তদবির করার মতো দুবাইতে তাদের আপনজন কেউ নেই। আবার আর্থিক দুরবস্থার কারণে দেশ থেকেও টাকা পাঠানো সম্ভব হচ্ছে না। তারপরও দুবাইয়ে থাকা তাদের দূরসম্পর্কে এক আত্মীয় ও তার চাচার রুমমেট আমিন আহমেদ এ ব্যাপারে কাজ করছেন।
মিজানের রুমমেট আমিন আহমেদ বলেন, মিজানুরের লাশ দেশে পাঠাতে ইতোমধ্যে মৃত্যুসনদ, মিশনের এনওসি সংগ্রহ করা হয়েছে। তবে খরচের বিষয়ে এখনও সংশয় কাটেনি।
এদিকে আরব আমিরাতে গত এক সপ্তাহের ব্যবধানে হৃদরোগে মারা গেছেন অন্তত ৪ জন বাংলাদেশি। গত ২১ আগস্ট শারজাহ আল-কাসমি হাসপাতালে মারা যান চট্টগ্রামের হাটহাজারী উপজেলার লোকমান হোসেন মিয়াজী (৫০)। এর আগে ১৮ আগস্ট দুবাইয়ের দেরা বাংলা বাজারে মারা যান চট্টগ্রামের ফটিকছড়ির কাজী আবু তাহের (৫৩)। ১৬ আগস্ট মারা যান চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার মুহাম্মদ মোহসিন (৪১)। তাদের সবার মরদেহ দুবাইয়ে মর্গে রাখা হয়েছে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
