তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিদেশিরা তাদের (বিএনপি) তত্ত্বাবধায়ক সরকার সমর্থন করেনি। নিরপেক্ষ সরকার সমর্থন করেনি। বিদেশিরা চায় দেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক। আমরাও দেশে সুষ্ঠু সুন্দর নির্বাচনের গ্যারান্টি দিচ্ছি।
শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে ১৫ আগস্টের শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, বিএনপি আমাদের ক্ষমতা থেকে টেনে নামাতে চায়। টেনে নামানোর জন্য কয়েকদিন আগে ঢাকা শহরে সমাবেশ দিয়েছিল। সমাবেশে কিছু মানুষ দেখে তারা মনে করল আন্দোলনের বেলুন বুঝি ফুলে গেছে। পরের দিন ঢাকার প্রবেশ মুখে অবরোধের ডাক দিল। বেলুন যতটুকু ফুলে ছিল টুস করে ফেটে গেল। তারপর যে চিৎপটাং হয়ে পড়েছে, আর উঠতে পারছে না। আওয়ামী লীগকে যে ধাক্কা দিতে গিয়ে চিৎপটাং হয়ে যে পড়ে গেছে, মাজা যে ভেঙে গেছে, আর উঠতে পারছে না।
তথ্যমন্ত্রী বলেন, সেই যে হতাশার সুর এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মুখে। তিনি বললেন- তরুণদের আন্দোলনে নামতে দেখতে পাচ্ছি না। উনার মুখে হতাশার সুর। অনেক দৌড়ঝাঁপ করার পরে দেখা গেল কয়েকটি পত্রপত্রিকায় একটি খবর আসলো। দেখি চেহারাগুলো সব মলিন। এখন তারা আর ঘন ঘন বিদেশিদের কাছে যায় না। তারা গিয়ে দেখলো যে কোনো লাভ হয় না।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সভাপতিত্বে শোক সভায় প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা। এতে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দীন, রাজশাহী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আদিবা আনজুম মিতা প্রমুখ।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
