জাতীয় পার্টির ভেতর চেয়ারম্যান জি এম কাদের এবং প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে ঘিরে বিরোধ আবার প্রকাশ্যে এসেছে। মঙ্গলবার রওশন এরশাদ নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করেছেন এমন একটি বিজ্ঞপ্তি সর্বত্র ছড়িয়ে পড়ে। এ নিয়ে দিনভর ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
গণমাধ্যমে পাঠানো রওশন এরশাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমি বেগম রওশন এরশাদ, এমপি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কো–চেয়ারম্যান এই মর্মে ঘোষণা করছি যে পার্টির সিনিয়র নেতাদের পরামর্শে ও সিদ্ধান্তক্রমে দলের গতিশীলতা বজায় রাখার স্বার্থে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম।’
বিজ্ঞপ্তিতে রওশন এরশাদ মঙ্গলবার স্বাক্ষর করলেও, সভার কার্যবিবরণীতে তারিখ হিসেবে উল্লেখ করা হয়েছে ১২ জুলাই ২০২২। ফলে প্রশ্ন উঠেছে ১ বছর ১ মাসেরও বেশি সময় আগের সভার প্রস্তাবে কেন মঙ্গলবার রওশন এরশাদ স্বাক্ষর করলেন।
জানা গেছে, রওশন এরশাদ দলটির কয়েকজন নেতার অনুরোধে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন। তারা হলেন জাপার চার কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা এবং সালমা ইসলাম।
তবে এ ধরনোর কোনো প্রস্তাব করেননি জানিয়ে মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমে পাল্টা বিজ্ঞপ্তি পাঠিয়েছেন সৈয়দ আবু হোসেন বাবলা।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না এবং প্রস্তাবকারী হিসেবে তার নাম ব্যবহার করার ঘটনায় নিন্দা জানান।
রওশন এমন এক সময় নিজেকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করলেন যখন দলটির চেয়ারম্যান জি এম কাদের তিন দিনের সফরে ভারত রয়েছেন। তিনি রবিবার ভারত যান এবং মঙ্গলবার দেশে ফেরার কথা রয়েছে।
More Stories
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
