জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একটি অনুষ্ঠানে জীবাণুবাহী এডিস ‘মশার ভয়ে’ বক্তব্যের একাংশ বলতে ভুলে গিয়েছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। কিছুক্ষণ পর অবশ্য ভুলে যাওয়া সেই কথা মনে পড়ে তার। পরে ক্ষমা চেয়ে সেই বক্তব্য দেন অর্থমন্ত্রী।
মঙ্গলবার দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে ইএফডি মেশিনের (ইএফডিএমএস) উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
এদিন ভ্যাট আদায়ের ইলেকট্রনিক ফিসক্যাল ম্যানেজমেন্ট সিস্টেমের (ইএফডিএমএস) উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ইএফডিএমএস উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চের নির্দিষ্ট স্থানে বক্তব্য না দিয়ে নিজ আসনে বসেই বক্তব্য শেষ করেন অর্থমন্ত্রী। এরপর এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমও সমাপনী বক্তব্য দিয়ে ফেলেন।
এমন সময় অর্থমন্ত্রী মাইক্রোফোন নিয়ে বলে উঠেন, মশার দিকে নজর রাখতে গিয়ে তিনি একটি কথা বলতে ভুলে গেছেন।
এরপর রাজস্ব আদায় সম্পর্কে ফরাসি অর্থমন্ত্রীর একটি বক্তব্যের উদাহরণ দিয়ে আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘রাজহাঁসের পালক এমনভাবে তুলতে হবে, যেন রাজহাঁস কষ্ট না পায়। একজন কর দেবেন, আরেকজন দেবেন না, তা যেন না হয়।’
এনবিআর ভবনে আজ যখন অনুষ্ঠান হচ্ছিল, তখন একজনকে মশা মারার ব্যাট হাতে মঞ্চে উপবিষ্ট অতিথিদের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। মন্ত্রীর আশপাশে কোনো মশা আসছে কিনা, সেদিকে সতর্ক দৃষ্টি রাখছিলেন তিনি। কোনো মশা দেখলে সঙ্গে সঙ্গে সেটি মেরে ফেলছিলেন। এভাবে অনুষ্ঠান চলার সময় বেশ কয়েকটি মশা মারতে দেখা গেছে এই কর্মীকে।
মশা নিয়ে অন্য সবার চেয়ে অর্থমন্ত্রীর বেশি ভয় থাকাটাও হয়তো যৌক্তিক। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর ২০১৯ সালে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। একই বছর জাতীয় বাজেট পেশ করার দিন তিনি বেশ অসুস্থ ছিলেন। তিনি যখন বাজেট পেশ করতে প্রচণ্ড অসুবিধা বোধ করছিলেন, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পিকারের অনুমতি নিয়ে অর্থমন্ত্রীর হয়ে বাজেটের বাকি অংশ উপস্থাপন করেন।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
