পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস প্রেসিডেন্ট ও প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১৯ আগস্ট) ইসলামাবাদের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে দাবি করেছে পিটিআই। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ডন।
এক টুইট বার্তায় পিটিআই জানিয়েছে, শাহ মাহমুদ কুরেশিকে আবারও অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছে। বিপুলসংখ্যক পুলিশ সদস্য তার ইসলামাবাদের বাড়িতে অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেয়। কুরেশিকে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফআইএর সদর দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে।
পিটিআইয়ের সাধারণ সম্পাদক ওমন আইয়ুব বলেন, জাতীয় নির্বাচন বিলম্বের বিষয়টি নিয়ে শাহ মাহমুদ কুরেশি সুপ্রিম কোর্টে যাবেন বলে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়ার পর তাকে গ্রেপ্তার করল পুলিশ।
এদিন সংবাদ সম্মেলনে পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান দলের ভেতর বিভক্তির খবর অস্বীকার করেন। ওই সময় সাধারণ নির্বাচন বিলম্বের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করবেন বলে ঘোষণা দেন তিনি।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
