স্মার্ট বাংলাদেশের মাধ্যমে সব মানুষকে সরকার পর্যবেক্ষণে রাখবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।
তিনি বলেছেন, কে কী করছে, কোথায় খাচ্ছে তা নিয়ন্ত্রণের মধ্যে নেওয়া হচ্ছে। দেশটাকে জেলখানা এবং দেশের মানুষকে ক্রীতদাস বানাচ্ছে। এভাবে চলতে থাকলে দেশটা একটি কারাগারে পরিণত হবে আর আমাদের ক্রীতদাসের মতো থাকতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর বনানী কার্যালয়ে জাতীয় পার্টির মহানগর উত্তরের বিশেষ সভায় এসব কথা বলেন তিনি।
জি এম কাদের বলেন, আওয়ামী লীগের সঙ্গে ছিলাম। যেই আওয়ামী লীগ জনগণের দল ছিল। যে আওয়ামী লীগ মানুষের ভোট ও ভাতের অধিকারের জন্য সংগ্রাম করেছে, সেই আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিলাম। ভোটের অধিকার এখন কতটা আছে তা সবাই জানে।
বিরোধীদলীয় উপনেতা বলেন, বর্তমান সরকার দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে। তাই ন্যায়বিচার ভিত্তিক ও সমতার ভিত্তিতে বৈষম্যহীন সমাজ গঠন অসম্ভব। এটা করা হচ্ছে মুক্তিযুদ্ধের নামেই। দেশের মালিকানা হারিয়ে মানুষ দাসে পরিণত হয়েছে। দাসদের নিয়ন্ত্রণে সুবিধাভোগী লাঠিয়াল বাহিনী তৈরি করা হয়েছে। মানুষের বাক ও চিন্তার স্বাধীনতা নেই।
তিনি বলেন, স্মার্ট বাংলাদেশের মাধ্যমে সব মানুষকে পর্যবেক্ষণে রাখবে সরকার।
সরকার ও শাসন ব্যবস্থার কড়া সমালোচনা করে জাপা চেয়ারম্যান বলেন, শাসকগোষ্ঠী দেশটাকে পারিবারিক সম্পত্তি মনে করে। আওয়ামী লীগ ও আওয়ামী লীগ সমর্থক সরকারের কর্মচারী, বুদ্ধিজীবীরা সরকারের লাঠিয়াল বাহিনীর মতো আচরণ করছে।
জাপার মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে ও সদস্যসচিব জাহাঙ্গীর আলম পাঠানের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু।
More Stories
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
