বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও অগ্রযাত্রার প্রশংসা করেছেন বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও প্রশাসনিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ড. মুহাম্মদ আলী বাহজাদ।
বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম আজ বুধবার বিদায়ী সাক্ষাৎ করতে গেলে এ প্রশংসা করেন ড. মুহাম্মদ আলী বাহজাদ।
বৈঠকে রাষ্ট্রদূত তার সময়ে সহযোগিতা প্রদানের জন্য বাহরাইন সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। একইসঙ্গে বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার সম্পর্ক বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্য ও পর্যটন শিল্পের প্রসারসহ প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও ভিসা সহজীকরণের বিষয়ে কথা বলেন তিনি।
এ সময় রাষ্ট্রদূত বাহরাইন সরকারের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন অগ্রযাত্রার সাফল্য তুলে ধরেন। দুই দেশের মধ্যকার ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির ওপর জোর দেন রাষ্ট্রদূত। বিশেষ করে বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজীকরণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য অনুরোধ করেন তিনি।
আন্ডার সেক্রেটারি ড. বাহজাদ জানান, রাষ্ট্রদূতের অনুরোধে ইতোমধ্যে দূতাবাস থেকে পাঠানো করোনার সময় আটকে পড়া বাংলাদেশিদের ফ্যামিলি ভিসা আবেদনকারীর তালিকা নিয়ে কাজ শুরু করেছে। বিষয়টি দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে বলে আশা করেন তিনি।
উল্লেখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে রাষ্ট্রদূতকে আশ্বাস দেন বাহরাইনের আন্ডার সেক্রেটারি।
বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে আরও উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান এ কে এম মহিউদ্দিন কায়েস।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
