কক্সবাজারের চকরিয়ায় মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ফোরকানুল ইসলাম (৬০) নামে একজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বাঁশঘাট রোডের মাথায় এ ঘটনা ঘটে। এ ছাড়া হামলা চালিয়ে ওসির গাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মো. মনির ও কুতুব উদ্দিন নামে ২ জন আহত হয়েছেন।
নিহত ফোরকানুল ইসলাম (৬০) চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আবদুল বারী পাড়ার আবুল ফজলের ছেলে। তিনি পেশায় চা দোকানদার ছিলেন।
জানা গেছে, বিকাল সাড়ে চারটার দিকে চিরিঙ্গা পুরাতন জামে মসজিদ মাঠে সাঈদীর গায়েবানা জানাজা অনুষ্টিত হয়। ওই এলাকায় পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অবস্থান করছিল। জানাজা শেষে যাওয়ার পথে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়ে কিছু লোক। এ সময় ইউএনও ও ওসির গাড়ি ভাঙচুর করে তারা। এদিকে গুলিতে নিহত ফোরকানুল ইসলামের লাশ হাসপাতালে রয়েছে। সে কার গুলিতে নিহত হয়েছে তা কেউ বলতে পারছে না। সে জানাজায় অংশগ্রহণ করেছিল বলে প্রত্যক্ষদর্শী লোকজন জানায়।
চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, কার গুলিতে কে নিহত হয়েছে আমি জানি না। জানাজা শেষে ফেরার পথে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ ও ইউএনও’র গাড়ি ভাঙচুর করে।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
