‘বিজয় আমাদের সুনিশ্চিত’ নেতাকর্মীদের উদ্দেশে এমন কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার বিকেলে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জনসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশ ও সরকার দলীয় হামলার প্রতিবাদে ঢাকাসহ সারাদেশের মহানগর ও জেলা সদরে জনসমাবেশ করছে দলটি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
এ সময় মির্জা ফখরুল আরো বলেন, আমরা একটা ছোট কর্মসূচি ঘোষণা দিয়েছিলাম; অবস্থান কর্মসূচি। অবরোধ, হরতাল, ঘেরাও কর্মসূচি তো দেইনি। তাতেই এ সরকার ভয় পেয়ে গেছে। তারা সন্ত্রাসী, পুলিশ, র্যাব সব কিছু নামিয়ে আমাদের ওপর কি অমানবিক নির্যাতন করেছে।
তিনি বলেন, এ সরকারের পায়ের তলায় মাটি নেই, এজন্য তারা এমন করে জুলুম করে যাচ্ছে। তারা বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালিয়ে আটক করছে। এতে আমাদের কি থামতে পেরেছে। এনাফ ইজ এনাফ। আর না। এরা বিশ্বের জনসমর্থন হারিয়ে ফেলেছে।
মহাসচিব বলেন, তারা আবার ভাড়া করে বিদেশ থেকে লোক এনেছে। তাদের মুখ দিয়ে বলেছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি নাকি অসাংবিধানিক। কী নাটক। এগুলো করে কোনো লাভ হবে না। পদত্যাগ করতে হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
তিনি বলেন, আজ সমস্ত দেশের মানুষ একসাথে জেগে উঠেছে, তারা বলছে আমাদের ভোটের অধিকার ফিরিয়ে দাও। এখনো সময় আছে জনগণের ন্যায় সঙ্গত আন্দোলনে বাধা দেবেন না।
সরকারকে মির্জা ফখরুল বলেন, যাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন অবিলম্বে প্রত্যাহার করুন, সবাইকে মুক্তি দিন ।
নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, বিজয় আমাদের সুনিশ্চিত।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, গ্রেফতার করছেন ভালো কথা। আরো করেন। কিন্তু আন্দোলন কি থামতে পারবেন? এদেশের সিনিয়র সিটিজেনশিপ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে রাস্তাই ফেলে পেটালেন, আবার আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে গেলেন, নাটকও করে ছেড়ে দিলেন। এদেশের মানুষ এই সরকারের পতন কামনা করে। আমাদের একটাই দাবি আপনাদের পদত্যাগ। এছাড়া আমরা অন্য কিছু চাই না।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
