দেশে এখন ডেমোক্রেসি নেই, এখন চলছে আওয়ামীক্রেসি। কারণ, এই সরকার জনগণের জন্য কাজ করছে না, তারা কাজ করছে আওয়ামী লীগের জন্য। এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের।
রোববার (৩০ জুলাই) বগুড়া জেলা জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জিএম কাদের আরও বলেন, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্টরা আওয়ামী লীগের প্রভাব মুক্ত হতে পারছেন না। নির্বাচনের জন্য যারা কাজ করছেন তারা আওয়ামী লীগের সঙ্গে জড়িত, নির্বাচনের পরে যারা সুবিধা ভোগ করছেন তারাও আওয়ামী লীগের সঙ্গে জড়িত। সেখানে আওয়ামী লীগের সরকার, আওয়ামী লীগের দ্বারা নির্বাচিত এবং আওয়ামী লীগের জন্য কাজ করছে। এটাকে গণতন্ত্র বলা যায় না, এটা আওয়ামী লীগতন্ত্র। এখন আমাদের দেশকে আওয়ামীক্রেসি থেকে মুক্ত করতে হবে।
জাপা চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টিকে ধ্বংস ও দুর্বল করার পেছনে রয়েছে আওয়ামী লীগ সরকার। এই সরকার বিভিন্নভাবে জাতীয় পার্টিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। ফলে জাতীয় পার্টি কোনদিন স্বাধীনভাবে রাজনীতি করতে পারেনি। জাতীয় পার্টির যে স্বাধীন রাজনীতি আছে, এটা জনগণের কাছে তুলে ধরতে পারেনি।
জাতীয় পার্টি সবসময় আওয়ামী লীগের বি টিম ছিল জানিয়ে তিনি আরও বলেন, আমরা যতবারই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছি, ততবারই আমাদের বাধাগ্রস্ত করা হয়েছে। আমরা স্বাধীন রাজনীতি করতে পারিনি। এখনও এই ষড়যন্ত্র চলছে। যারা জাতীয় পার্টি থেকে চলে গেছে কিংবা বহিষ্কার হয়েছে তাদেরকে সামনে এনে প্রচার করা হচ্ছে আমরা বিভাজিত হয়েছি। এটা প্রচার করছে সরকার। এর সমাধান হচ্ছে জনগণের জন্য কাজ করতে হবে। এজন্য রাজপথে থাকতে হবে। জনগণ যে রাজনীতি গ্রহণ করবে এবং বিশ্বাস করবে সেটাই করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু, জেলা জাপার আহ্বায়ক শরিফুল ইসলাম জিন্নাহ, দলের কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, অতিরিক্ত মহাসচিব শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা জাপার যুগ্ম আহ্বায়ক অ্যাড. নুরুল ইসলাম তালুকদার।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
