বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ন্যাড়া বারবার বেলতলায় যায় না। শেয়ালের কাছে বারবার কেউ মুরগি দেয় না। শেখ হাসিনার অধীনে বা তার সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না দেশের জনগণ। স্পষ্ট কথা, হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। আমাদের দলের পক্ষ থেকে শুধু নয়, ৩৬ দল আমরা একযোগে বলেছি, আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না। আমরা বলেছি, নির্বাচনকালীন যদি একটা নিরপেক্ষ সরকার না থাকে, তাহলে এ দেশে কোনো নির্বাচন হবে না।
শনিবার (২২ জুলাই) বিকেলে বিএনপির তিন অঙ্গ সংগঠনের উদ্যোগে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশে এসব কথা বলেন তিনি। বিএনপির তিন অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদল এ কর্মসূচির আয়োজন করে। সমাবেশ থেকে আগামী ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, এখনো লড়াই করে যাচ্ছেন। তারেক রহমান দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। এই সরকার একটি অবৈধ সরকার। এরা দিনের ভোট রাতে করে ক্ষমতা দখল করে বসে আছে। এবার আবার নতুন কৌশল নিয়ে মাঠে নেমেছে ক্ষমতা দখল করার জন্য। কিন্তু এবার আর ভোট চুরি করে ক্ষমতা দখলের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার আর সেটা হবে না। কারণ তরুণরা জেগে উঠেছে, এবার দেশের হারানো গণতন্ত্র ও ভোটের অধিকার তারা ফিরিয়ে আনবেই।
এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে বড় সংকটকাল চলছে। বাংলাদেশ সৃষ্টি হয়েছিল যুদ্ধের মধ্য দিয়ে, তারপর থেকে এই বাংলাদেশ রাষ্ট্রকে ধ্বংস করবার, পরাজিত করবার, জাতিকে নিশ্চিহ্ন করার অনেক চেষ্টা হয়েছে। কখনো জিয়াউর রহমান, কখনো খালেদা জিয়া রাষ্ট্রকে উদ্ধারে এগিয়ে এসেছেন। বর্তমানে সবচেয়ে ভয়াবহ সংকট এখন উপস্থিত। সংকট থেকে উত্তরণের প্রধান চ্যালেঞ্জ শুধু ভোটের অধিকার নয়, আমার বাংলাদেশকে রক্ষার অধিকার। স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার যে যুদ্ধ, সেই যুদ্ধই আমরা শুরু করেছি। সমস্ত বাংলাদেশের মানুষকে সংগঠিত করতে হবে। বেআইনিভাবে ক্ষমতা জবরদখল করে রাখা, সংবিধান লঙ্ঘনকারীদের ক্ষমতা থেকে না সরালে শুধু ভোট নয় বাংলাদেশটাই থাকবে না, অস্তিত্ব থাকবে না।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
