সুইডেনে বৃহস্পতিবার ফের পবিত্র কোরআনের অবমাননা হয়েছে। এ ঘটনায় ফুঁসে উঠছে মুসলিম বিশ্বের প্রভাবশালী একাধিক রাষ্ট্র ও আন্তর্জাতিক ইসলামী সংস্থা।
শুক্রবার বিষয়টিকে বেশ গুরুত্ব দিয়ে বিশেষ একটি প্রতিবেদন প্রকাশ করে প্রভাবশালী সংবাদমাধ্যম আলজাজিরা মুবাশির।
ওই প্রতিবেদনে বলা হয়, স্টকহোমে ফের পবিত্র কোরআনের অবমাননায় কড়া ভাষায় সমালোচনা করেছে তুরস্ক।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আজ (বৃহস্পতিবার) রাজধানী স্টকহোমে অবস্থিত ইরাকি দূতাবাসের সামনে আমাদের পবিত্র কিতাবের ওপর নিষ্ঠুর অবমাননা হয়েছে। তুরস্ক এই জঘন্য আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছে এবং একইসাথে সুইডেনকে ইসলামের বিরুদ্ধে এই বিদ্বেষমূলক অপরাধ প্রতিরোধে সিদ্ধান্তমূলক ব্যবস্থা নেয়ারও আহ্বান জানায়।
বৃহস্পতিবার ঘটনার কঠোর সমালোচনা করেছে সৌদি আরবও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা রিয়াদে অবস্থিত সুইডিশ দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করেছে এবং পবিত্র কোরআন পোড়ানো ও অবমাননার প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি প্রদান করেছে।
ইরানের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, তেহরানে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতকে বৃহস্পতিবার তলব করেছে সেখানকার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পবিত্র কোরআন অবমাননার বিষয়ে কঠোর প্রতিবাদ জানিয়েছে দেশটি।
মধ্যপ্রাচ্যের দেশ কাতারও সৌদি আরবের মতো প্রতিবাদী স্মারকলিপি প্রদান করেছে দেশটিতে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতের কাছে। কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রদূতকে তলবের পর স্মারকলিপিটি প্রদান করে।
এ ঘটনায় সবচেয়ে বড় পদক্ষেপের ঘোষণা দিয়েছে ইরাক। দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি সুইডেনে নিযুক্ত তার দেশের চার্জ ডি অ্যাফেয়ার্সকে প্রত্যাহার ও তার দেশ থেকে সুইডিশ রাষ্ট্রদূতকে ইরাক ত্যাগের নির্দেশ দিয়েছেন।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
