বাংলাদেশি সিনেমার অভিনেতা জায়েদ খানকে গ্লোবাল শান্তিদূত নিযুক্ত করা হয়েছে। একইসঙ্গে ‘হিউম্যানিটারিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। জায়েদ খানসহ বিশ্বের ৪০ জন ব্যক্তিকে বিভিন্ন ক্ষেত্রে মানবিক অবদান রাখার জন্য এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে অবস্থিত ইনস্টিটিউট অফ পাবলিক পলিসি ও ডিপ্লোম্যাসি রিসার্চ থেকে এই চিত্রনায়ককে নিয়োগ ও অ্যাওয়ার্ড দেয়া হয়। এর আগে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে পাঠানো শুভেচ্ছা বক্তব্য পাঠ করা হয়। জায়েদ খানের প্রাপ্ত সম্মাননা স্মারকে গ্লোবাল শান্তিদূত নিযুক্তের কথা লেখা রয়েছে।
পুরস্কারপ্রাপ্ত ৪০ জন ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ। পুরস্কার প্রদান ও সম্মাননা অনুষ্ঠান শেষে নৈশভোজের আয়োজনে জাতিসংঘের পক্ষ থেকে আমন্ত্রিতরাই উপস্থিত ছিলেন।
জাতিসংঘের সদর দপ্তরে অবস্থিত ইনস্টিটিউট অফ পাবলিক পলিসি ও ডিপ্লোম্যাসি রিসার্চ তাদের ওয়েবসাইটেও সম্মাননাপ্রাপ্তদের ছবিসহ তালিকা প্রকাশ করেছে। যেখানে জায়েদ খানের নাম জহিরুল উল্লেখ করে বলা হয়, ‘তার ফিল্মি নাম জায়েদ খান’ এবং সম্মাননা যে কারণে দেয়া হয়েছে তার বিবরণ রয়েছে।
এ প্রসঙ্গে জায়েদ খান গণমাধ্যমকে বলেন, করোনার সময়কালে মানবিক কর্মকাণ্ড তাদের দৃষ্টিতে এসেছে। কেননা তারা আমার কাছে আগেই আমার কর্মকাণ্ড সম্পর্কে মেইল চেয়েছে, আমি পাঠিয়েছি। আমার চলচ্চিত্রের কাজ জানতে চেয়েছে।
এ ছাড়াও আমি একজন চিত্রতারকা, তাই তারা আমাকে মনোনীত করেছে। জাতিসংঘের প্রধান কার্যালয়ে আমাকে যে সম্মাননা দেওয়া হলো- তাতে আমি আবেগ আপ্লুত, এই সম্মান আমি ধরে রাখার চেষ্টা করবো। এই সম্মান শুধু আমার নয়, পুরো বাংলাদেশের।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
