যুক্তরাষ্ট্রে চট্টগ্রামের যুবককে গুলি করে হত্যা
মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরে দুর্বৃত্তের গুলিতে রমিম উদ্দিন আহমেদ (২২) নামে এক বাংলাদেশি যুবক প্রাণ হারিয়েছে।
নিহত রমিম উদ্দিন চট্টগ্রামের মিরসরাই উপজেলার করের হাট এলাকার মুক্তিযোদ্ধা সামছুদ্দিন আহমেদের ছেলে।
মঙ্গলবার (১৮ জুলাই) সকালে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৯টার দিকে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে। নিহত রমিম উদ্দিনের বড় ভাই রিয়াজ উদ্দিন এর সত্যতা নিশ্চিত করেছেন।
রমিম উদ্দিনের পারিবারিক সূত্র জানায়, ২০১৬ সালে খালার সঙ্গে যুক্তরাষ্ট্রে যায় রমিম। সে স্থানীয় একটি কলেজে কম্পিউটার সায়েন্সে পড়াশোনার পাশাপাশি মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরের হ্যাম্পটন এভের একটি গ্যাস স্টেশনে কাজ করতো। মঙ্গলবার সকালে নিজের গাড়ি নিয়ে কর্মস্থলে যাওয়ার পথে স্থানীয় একদল সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। সন্ত্রাসীরা তার সঙ্গে থাকা টাকা ও গাড়ি ছিনতাইয়ের উদ্দেশ্য মাথায় গুলি করেছিলো বলে জানায় নিহতের ভাই রিয়াজ উদ্দিন।
এই ঘটনায় যুক্তরাষ্ট্র পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। মরদেহ এখনো যুক্তরাষ্ট্রে অবস্থানরত স্বজনরা বুঝে পায়নি বলে জানান রিয়াজ।
নিহতের পারিবারের সদস্যরা জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হলে দেশে আনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
