প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসায়ীদের আন্তরিকতায় মুগ্ধ। তিনি ব্যবসায়ের পরিবেশ ও সুযোগ-সুবিধা দিয়ে তাদের পাশে থাকার অঙ্গীকার করেছেন। শেখ হাসিনা বলেন, ‘হাওয়া ভবনের মতো খাওয়া ভবন নেই। আপনাদের কেউ ঝামেলা করবে না। ব্যবসায়ীরা এগিয়ে আসুন। আপনারা কাজ করুন। আমরা আছি আপনাদের পাশে। আমরা সুযোগ-সুবিধা তৈরি করে দেবো। ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গঠন করবো।’
শনিবার (১৫ জুলাই) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে ‘স্মার্ট বাংলাদেশ ব্যবসায়ী সম্মেলনে’ তিনি এসব কথা বলেন। দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এ সম্মেলনের আয়োজন করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আপনারা দীর্ঘসময় ধরে ব্যবসা-বাণিজ্য ছেড়ে বসে আছেন। আমরা তো অভ্যস্থ, সরকারের নানা সভায় যোগ দেই, সবার বক্তব্য শুনতে হয়, আবার দলীয় সভায়ও সবার বক্তব্য শুনতে হয়, ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। কিন্তু আপনারা যে আন্তরিকতার সঙ্গে সময় দিয়ে বসে রইলেন। আপনাদের এ আন্তরিকতা আমাদের চলার পথের পাথেয়।
তিনি বলেন, অনেকের কাছ থেকে অনেক তথ্য পেলাম, আমরা এগুলো নিয়ে কাজ করবো। সুযোগ-সুবিধা তৈরি করে দেবো, যাতে সবার ব্যবসা-বাণিজ্য করা সহজ হয়।
সরকারপ্রধান বলেন, ব্যবসা-বাণিজ্যকে উৎসাহিত করা, সুযোগ তৈরি করে দেওয়া, পরিবেশ করে দেওয়ার কাজটি আমরা করছি। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে যার যখন যেটা সুবিধা আমরা করে দেই। আমরা হাওয়া ভবন খুলিনি, খাওয়ারও ব্যবস্থা করিনি। সরকারের সুযোগ-সুবিধা ও অবকাঠামো করে দেওয়ার দরকার, আমরা সেটা করে দিচ্ছি। আপনারা কাজে লাগান, এগিয়ে যান।
এ সময় দেশের মানুষের উদ্ভাবনী শক্তির প্রশংসা করে তিনি বলেন, ‘আমাদের মানুষের এত উদ্ভাবনী শক্তি; পার্বত্য চট্টগ্রামে কলাগাছ থেকে সুতা তৈরি করে সেটা দিয়ে শাড়ি বানিয়ে আমার কাছে আসার অপেক্ষায় আছে। আমাদের এ নতুন নতুন উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে হবে।’
শেখ হাসিনা বলেন, ‘নদীমার্তৃক বাংলাদেশে সেতু নির্মাণের মাধ্যমে সেতুবন্ধন তৈরি করেছি। এটা ব্যবসা-বাণিজ্য প্রসারে সহজ হবে। সড়ক যোগাযোগসহ সব ধরনের অবকাঠামো করে দিয়েছি। অনলাইনে সব ধরনের সেবা দিচ্ছি, দেশ এগিয়ে যাচ্ছে। তারপরও আপনি যাই করতে যান, বিরুদ্ধে বলবেই। মেট্রোরেল, পদ্মা সেতুর ভেতরে রেল- এসব নিয়েও অনেকে প্রশ্ন তুলেছে। কিছু লোকের মানসিকতা হলো- কিছুই ভালো লাগে না। তাদের এ চিন্তা বাদ দিয়েই এগিয়ে যেতে হবে।’
তিনি বলেন, কোভিড-১৯ না হতো এবং পানির মতো টাকা খরচ করে টিকা যদি না দিতাম, তাহলে পরিস্থিতি কী হতো? এটা কেন করলাম, সেটার পেছনে অনেকে দুরভিসন্ধি খোঁজে। এটা কিছু লোকের মানসিক দৈন্যতা। এগুলো থাকবেই।’ এ সময় সরকারি দপ্তরের তথ্যচুরি করার মধ্য দিয়ে এগুলো দিয়ে বিভ্রান্তি ছড়ায় জানিয়ে কর্মকর্তাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
ব্যবসায়ীদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, ২০২৬ সালে উন্নয়নশীল দেশ হিসেবে উন্নীত হতে আমরা কার্যকর ব্যবস্থা করবো। অনেক দেশ পিছিয়ে গেছে। আমরা পেছাবো না। বাংলাদেশ পারে, আমরা পারবো। আমাদের কী কী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, নিরূপণ করতে হবে, তা মূখ্য সচিবের নেতৃত্বে কমিটি করে দিয়েছি, এগুলো নিরূপণ করে মোকাবিলার পথে এগোতে হবে। পাশাপাশি কী কী সুবিধা পাবো, সেটাও দ্রুত গ্রহণ করতে হবে। এ সময় তিনি নতুন বাজার খুঁজতে ব্যবসায়ীদের তাগিদ দেন।
এ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও ব্যবসায়ী নেতারা।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
