কসোভো পার্লামেন্টে দেশটির প্রধানমন্ত্রীর ওপর বোতলের পানি ছুড়ে মেরেছেন বিরোধী দলের এক আইনপ্রণেতা। স্থানীয় সময় বৃহস্পতিবার এ ঘটনায় সরকার ও বিরোধী দলের আইনপ্রণেতাদের মধ্যে মারিমারির সূত্রপাত হয়। খবর ফক্স নিউজের
ভিডিও ফুটেজে দেখা গেছে, প্রধানমন্ত্রী আলবিন কুর্তি পার্লামেন্টের বক্তৃতা মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিলেন। এ সময় বিরোধী আইনপ্রণেতা স্বাভাবিক ভঙ্গিতে এগিয়ে গিয়ে তাঁর ও উপপ্রধানমন্ত্রীর ওপর পানি ছুড়ে মারেন। এতে দু’পক্ষের ৫০ জনের মতো আইনপ্রণেতা মারামারিতে জড়ান। নারী আইনপ্রণেতাসহ কয়েকজন দু’পক্ষকে সংযত করার চেষ্টা করেন। প্রধানমন্ত্রী কুর্তিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। কিন্তু তখনও দু’পক্ষের আইনজীবীরা কিলঘুসির মাধ্যমে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কসোভোর প্রধানমন্ত্রী কুর্তি ভাষণে কসোভোর সংখ্যাগরিষ্ঠ আলবেনিয়ান ও সার্ব সংখ্যাগরিষ্ঠ দেশটির উত্তরাঞ্চলের উত্তেজনা প্রশমনের প্রচেষ্টা নিয়ে কথা বলছিলেন, যা গত কয়েক মাস ধরে বেড়েছে। এ সংকট মোকাবিলায় কুর্তির চেষ্টার দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছে বিরোধী দল।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
