যুক্তরাষ্ট্রের একটি সড়কে নামাজ পড়ছেন পাকিস্তানের উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান- সামাজিক যোগাযোগমাধ্যমে এমনটি ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে- গাড়ি পাশে পার্কিং করে সড়কেই নামাজে দাঁড়িয়ে গেছেন সময়ের অন্যতম প্রতিভাবান এ ক্রিকেটার।
একইসাথে যুক্তরাষ্ট্রে তার আজান দেয়ার একটি ভিডিওও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
জানা গেছে- গত ৩১ মে থেকে ৩ জুন পর্যন্ত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি প্রোগ্রামে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফর করেন রিজওয়ান ও দেশটির অধিনায়ক বাবর আজম। ওই সময়ই সড়কে নামাজ পড়েন রিজওয়ান। একইসাথে সফরে থাকাকালীন আজানও দেন তিনি। ভিডিও ভাইরাল দুটি সেসময়কারই।
ওই সফরে হার্ভার্ডের প্রোগ্রামের শেষ দিনে হার্ভার্ড বিজনেস স্কুলের এক শিক্ষিকাকে পবিত্র কুরআন শরিফ উপহার দেন রিজওয়ান। সেটিও বেশ প্রশংসিত হয়।
More Stories
বিশ্বকাপে ‘ভারত ম্যাচ’ বয়কট করল পাকিস্তান
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের...
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
ভারতে গিয়ে খেলতে না চাওয়ায় এরই মধ্যে টি-২০ বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশকে। পরিবর্তে আইসিসি অন্তর্ভুক্ত করে নিয়েছে স্কটল্যান্ডকে।...
আইসিসির দ্বিমুখী নীতির আসল চেহারা উন্মোচন করলো উইজডেন
নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই প্রেক্ষিতে বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপে...
বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, আনুষ্ঠানিক ঘোষণা আইসিসির
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থেকে বাদ পড়েছে বাংলাদেশ। টাইগারদের পরিবর্তে বৈশ্বিক এই আসরে খেলবে স্কটল্যান্ড। শনিবার (২৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে...
তিন কারণ দেখিয়ে বিসিবির অনুরোধ রাখলো না আইসিসি
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের সব ম্যাচ ভারতেই আয়োজন...
আইসিসি প্রতিনিধির সঙ্গে বৈঠক: ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ
নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সংকট নিরসনে...
