ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে তাকসিম এ খানকে আরো এক মেয়াদ রাখার প্রস্তাব করেছে ওয়াসা বোর্ড।
মঙ্গলবার (১১ জুলাই) বোর্ডের এক বৈঠকে তাকসিম এ খানকে ওয়াসা এমডি হিসেবে আরো ৩ বছর মেয়াদ বাড়াতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়।
ওয়াসার বোর্ড সদস্য ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ‘বৈঠকে বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সুজিত কুমার বালা পরবর্তী মেয়াদের জন্য এমডি হিসেবে তাকসিমের নাম প্রস্তাব করেছেন।’
তিনি আরো বলেন, ‘বোর্ডের কয়েকজন সদস্য প্রস্তাবের সঙ্গে একমত এবং কেউ কেউ ভিন্নমত পোষণ করেছেন।’
এলজিআরডি মন্ত্রণালয় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। প্রস্তাব গৃহীত হলে টানা ৭ মেয়াদে ১৭ বছর ওয়াসার এমডি থাকবেন তাকসিম।
এর আগে ২০০৯ সালে প্রথমবারের মতো ওয়াসার এমডি হিসেবে নিয়োগ পান তাকসিম এ খান। এরপর থেকে পর পর আরো পাঁচবার নিয়োগ দেয়া হয় তাকে। আগামী ১৪ অক্টোবর তার সর্বশেষ বর্ধিত মেয়াদ শেষ হবে।
১৯৯৬ সালের ‘ওয়াসা অ্যাক্ট’ অনুযায়ী পরিচালিত হয় ঢাকা ওয়াসা। এ আইনে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা হচ্ছেন এমডি। ওয়াসা বোর্ডের প্রস্তাব বা সুপারিশ অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে এমডি পদে নিয়োগ দেয় সরকার। কিন্তু এক ব্যক্তি একই পদে সর্বোচ্চ কতবার বা কত বছর নিয়োগ পেতে পারেন, সে ব্যাপারে আইনে কিছু বলা নেই। ফলে ২০০৯ সালে প্রথম দফায় নিয়োগ পাওয়ার পর আর পদ ছাড়তে হয়নি তাকসিম এ খানকে।
এর আগে আরো পাঁচ দফা নিয়োগ পেলেও প্রতিবারই নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ উঠছে তার বিরুদ্ধে।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
