কাতারের দোহায় বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম) ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমানকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। দীর্ঘ পাঁচ বছর দোহায় বাংলাদেশ দূতাবাসে দায়িত্ব পালন শেষে দেশে গমন উপলক্ষ্যে এ সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ কমিউনিটি কাতার।
স্থানীয় সময় শুক্রবার (৭ জুলাই) রাতে কাতারের রাজধানী দোহায় রেডিসন ব্লু’র জিওয়ান বলরুমে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ বিন নাজমুল হোসেন।
বাংলাদেশ কমিউনিটি কাতারের সিনিয়র সহ সভাপতি সফিকুল ইসলাম তালুকদার বাবুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু রায়হান ও অর্থ সম্পাদক শাহাদাত হোসেন নাসেরের যৌথ পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার সফরত বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য রুস্তম আলী ফরাজী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– বাংলাদেশ কমিউনিটির উপদেষ্টা ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবু তালেব, উপদেষ্টা এস এম ফরিদুল হক, উপদেষ্টা তাজুল ইসলাম, উপদেষ্টা শফিকুল কাদের, উপদেষ্টা আব্দুল মতিন পাটোয়ারী, সহ সভাপতি কপিল উদ্দিন, সহ সভাপতি শাহাজাহান সাজু, সহ সভাপতি ইসমাইল মিয়া, সহ সভাপতি জালাল আহমেদ সিআইপি, সহ সভাপতি জসীম উদ্দিন দুলাল, কো অর্ডিনেটর নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ, আবুল কাসেম, কাজী হাসান বিল্লাহ, আব্দুল মালেক, ফয়েজ আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন কাজী আশরাফ হোসাইন।
অনুষ্ঠানে কাতারের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, গণমাধ্যম কর্মীসহ ও বাংলাদেশ কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মিনিস্টার (শ্রম) ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান পাঁচ বছর ধরে দোহায় বাংলাদেশ দূতাবাসে কাউন্সিল, মিনিস্টার শ্রম, চার্জ দ্য অ্যাফেয়ার্সের দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব পদে রয়েছেন। তিনি দোহায় বাংলাদেশ দূতাবাসের দীর্ঘদিনের দায়িত্ব শেষ করে চলতি মাসের ১৬ তারিখ দেশে ফিরবেন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
