দ্বাদশ নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের ৬ সদস্যের প্রতিনিধি দল আজ শনিবার আসছে ঢাকায়। ইতিমধ্যে এ প্রতিনিধি দলের দু’জন রাজধানীতে এসে পৌছেছে বলে জানা গেছে। বাকি ৪জন রাতেই এসে পড়বেন। মূলত নির্বাচন কমিশন-ইসির আমন্ত্রণে এ প্রতিনিধি দলটি ঢাকায় আসছেন। দলটি আগামী ১০ দিন বাংলাদেশের আগামী দ্বাদশ নির্বাচনের বিভিন্ন প্রস্তুতি ও দিক পর্যবেক্ষণ করবেন। এর মধ্যে আগামী ১১ জুলাই সকাল ১১টায় রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের ছয় সদস্যের প্রতিনিধি দলটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে ইসি সূত্রে জানা গেছে।
শনিবার (৮ জুলাই) ভোরের কাগজকে এই তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
তিনি বলেন, প্রতিনিধি দলের সদস্যরা সরকারি-বেসরকারি প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ ও গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করবেন। এসময় তারা নির্বাচনী পরিবেশ যাচাই করবেন।
এ অতিরিক্ত সচিব আরও বলেন, এই প্রতিনিধি দলটি প্রাক-নির্বাচন পর্যবেক্ষক। আমাদের জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে তারা সন্তুষ্ট হলে পরবর্তীতে ভোট পর্যবেক্ষণের জন্য প্রতিনিধি দল পাঠাবে। সে জন্য তারা প্রাক-নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণে আসছেন। পরিস্থিতি দেখে তারা আগামী জাতীয় নির্বাচনে ইইউ কোনো পর্যবেক্ষক পাঠাবে কি না, সে বিষয়ে সুপারিশ করবেন। এই সুপারিশের ওপর ভিত্তি করেই ইইউ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ছয় সদস্যের ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদলটি ১০ দিনের সফরে ঢাকায় আসছেন। ৯ জুলাই থেকে ১৯ জুলাই তারা থাকবেন ও দ্বাদশ নির্বাচনী বিভিন্ন পর্যবেক্ষণ করবেন।
এই প্রতিনিধি দলের ছয়জন পার্লামেন্ট সদস্য বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে ভূমিকা রাখতে ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলকে একটি চিঠিও দিয়েছেন। এ সব কারণে ই্ইউ প্রাক-নির্বাচনী প্রতিনিধিদলের আসন্ন সফরটি বিশেষ গুরুত্ব পাবে বলে মনে করছেন নির্বাচন বিশেষজ্ঞরা।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
