পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আগে জামায়াত করলেও অনেকেই এখন আওয়ামী লীগের সমর্থক বলে পরিচয় দেন। আওয়ামী লীগ দীর্ঘদিন সরকারে থাকায় অনেকেই সুযোগ নিতে এমন পরিচয় দিয়ে থাকেন।
মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ড. মোমেন বলেন, মার্কিন ভিসানীতির প্রত্যাহার চেয়ে যুক্তরাষ্ট্রের আদালতে তিন বাংলাদেশি মামলা দায়ের করেছেন বলে আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। এর মূল উদ্দেশ্য কী আমরা তা জানি না। বিষয়টি সম্পর্কে আমার কোনও ধারণা নেই। যারা মামলা করেছেন বিষয়টি ওনাদের জিজ্ঞেস করুন। এটা হয়ত মিডিয়ায় বাহবা পাওয়ার জন্য কেউ করতে পারেন।
অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভিসানীতির প্রত্যাহার চেয়ে যুক্তরাষ্ট্রের আদালতে যারা মামলা করেছেন তারা সত্যি সত্যি আওয়ামী লীগের সমর্থক কিনা, সেটা আগে নিশ্চিত হতে হবে। আওয়ামী লীগ দীর্ঘদিন সরকারে থাকায় অনেকে আগে জামায়াত সমর্থন করলেও এখন নিজেকে আওয়ামী লীগের লোক বলে পরিচয় দিয়ে বেড়ায়। আওয়ামী লীগের কোনও নেতার সঙ্গে ছবি তুলে, সেই ছবি দেখিয়ে বলে আমি আ.লীগের লোক। এগুলো কিছু স্বার্থান্বেষী ও সুবিধাবাদী লোক করে থাকে। এখন তো সুবিধাবাদী লোকের অভাব নেই।
তিনি আরও বলেন, ঈদের সময়ে আমার সঙ্গে অনেকে ছবি তুলেছেন। এদের সবাই তো আওয়ামী লীগ নয়। হয়ত এদের অনেকে ছবি তুলে বলবে, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার ছবি আছে।
এর আগে, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খানের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
জানা যায়, বৈঠকে রোহিঙ্গাদের ওপর নিপীড়নের বিষয়টি তুলে ধরেছেন পররাষ্ট্রমন্ত্রী। আন্তর্জাতিক অপরাধ আদালতে ন্যায়বিচারের পদক্ষেপ নিশ্চিত করার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।
রোহিঙ্গাদের ওপর মানবতাবিরোধী অপরাধের তদন্তে জবাবদিহিতা নিশ্চিত করার জন্য দ্বিতীয় দফায় পাঁচ দিনের সফরে ঢাকায় আসেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি।
সফরের প্রথম দিন তিনি ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন। বুধবার ও বৃহস্পতিবার কক্সবাজার সফর করে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে কথা বলার পাশাপাশি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মাদ মিজানুর রহমানের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
