টাঙ্গাইলের নাগরপুরে একপ্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে নাগরপুর উপজেলা শহরের কলেজ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম শাহনাজ আক্তার (৩০)। তিনি উপজেলার সলিমাবাদ ইউনিয়নের সলিমাবাদ গ্রামের সৌদী প্রবাসী মোশারফের স্ত্রী। এ ঘটনায় নিহতের কিশোরী কন্যা ফারজানা আক্তার নিখোঁজ রয়েছেন।
নিহতের পিতা আব্দুল বাতেন জানান, আমার মেয়ের জামাই অনেক বছর ধরে বিদেশে থাকে। তার দুই ছেলে ও এক মেয়ে। এক ছেলে বিদেশে থাকে। অপর ছেলে ঢাকায় চাকরি করে। মেয়ে দশম শ্রেণিতে পড়াশোনা করে। মেয়েকে নিয়ে উপজেলা সদরের নিজেদের চারতলা বাড়ির চারতলায় বসবাস করত। মেয়ে ও নাতিদের সাথে কারও কখনও ঝগড়া বিবাধ ছিল না। কীভাবে এই মৃত্যুর ঘটনা ঘটল কিছুই বুঝতে পারছি না।
তিনি বলেন, বিকেলে মেয়ের সাথে কথা হয়েছে। ফজরের নামাজের পর মেয়েকে ফোন দিয়ে আর পাইনি। দুপুরে মৃত্যুর খবর পাই। ঘটনার পর থেকে নাতনিও নিখোঁজ রয়েছে। কেউ আমার মেয়েকে হত্যা করে নাতনিকে তুলে নিয়ে গেছে বলে ধারণা করছি। আমি পুলিশের কাছে এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও নিখোঁজ নাতনিকে দ্রুত খুঁজে বের করার দাবি জানাচ্ছি।
নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) হাসান জাহিদ সরকার জানান, খবর পেয়ে দুপুরে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের গলায় ফাঁস লাগানোর চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
