সুইডেনের স্টকহোমের একটি মসজিদের বাইরে সম্প্রতি পবিত্র কোরআনের কপি পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। মতপ্রকাশের স্বাধীনতার নামে মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীকের অবমাননার এমন জঘন্য কর্মকাণ্ডে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
রোববার (২ জুলাই) রিয়াদের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।
অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) নির্বাহী কমিটির জরুরি সভায় বাংলাদেশ এ নিন্দা ও উদ্বেগ জানায়।
বুধবার (২৮ জুন) সৌদি আরবের জেদ্দায় ওআইসি সদর দপ্তরে আয়োজিত সভায় সদস্য দেশগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রিয়াদের বাংলাদেশ দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওআইসিতে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি ও বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান মো. আবুল হাসান মৃধা সভায় যোগ দেন।
তিনি বলেন, সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে এই ধরনের অযৌক্তিক উসকানি বন্ধ করার জন্য বাংলাদেশ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানায়।
সভায় ওআইসি সংশ্লিষ্ট দেশগুলোর সরকারকে এই ঘৃণ্য হামলার পুনরাবৃত্তি এবং পবিত্র আল কোরআন এবং অন্যান্য ইসলামিক প্রতীক ও পবিত্রতাকে অপমান করার সমস্ত প্রচেষ্টার নিন্দা জানায়।
সভায় ওআইসি এই ধরনের ঘৃণ্য কাজ সম্পর্কে সতর্ক করে; যা মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং সম্প্রীতিকে ক্ষুণ্ন করে এবং সহনশীলতা, সংযম প্রদর্শন এবং চরমপন্থা প্রত্যাখ্যানের আন্তর্জাতিক প্রচেষ্টার বিরোধিতা করে।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
