যুক্তরাষ্ট্রের মধ্য আটলান্টিক অঞ্চলের রাজ্য মেরিল্যান্ডের বৃহত্তম শহর বাল্টিমোরে গোলাগুলিতে ২ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
রোববার ভেরের দিকে ঘটেছে এই ঘটনা। পুলিশ জানিয়েছে, ‘ব্রুকলিন ডে’ উপলক্ষে শনিবার মধ্যরাতের দিকে শহরের গ্রেটনা এভিনিউ এলাকায় জনসমাগম হয়েছিল। ভোরের দিকে সেখানে গোলাগুলি শুরু হয় এবং এতে ঘটনাস্থলেই নিহত হন ১৮ বছর বয়সী তরুণী। আর ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতলে নেওয়ার পথে মারা যান ২০ বছর বয়সী এক তরুণ।
আহতদের মধ্যে ৯ জনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিতে হয়েছে। বাকিরা পায়ে হেঁটে হাসাপাতলে যেতে পেরেছেন।
কে বা কারা এই হামলা চালিয়েছে, এখনও শনাক্ত করা যায়নি। বার্তাসংস্থা রয়টার্সকে বাল্টিমোর পুলিশ জানিয়েছে, রোববার ভোরের দিকে জরুরি ফোনকল পেয়ে তারা গ্রেটনা এভিনিউয়ের দিকে যান।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গোলাগুলির সময় ২০ থেকে ৩০ রাউন্ড গুলির শব্দ শুনেছেন তারা।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
