সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) জরুরি বৈঠক আহ্বান করেছে। আগামী সপ্তাহে সংস্থাটির সদর দপ্তর জেদ্দায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহার দিনে সুইডেনে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর মতো ঘৃণ্য কাজের বিষয়ে সব মুসলিম দেশের ঐকমত্যের ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করা হবে।
ওআইসি এর আগে গত বুধবার সুইডেনে ঈদুল আজহার নামাজের পর স্টকহোম সেন্ট্রাল মসজিদের পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছিল।
সুইডেনে বসবাসরত সালওয়ান মোমেনা নামের এক ব্যক্তি বুধবার (২৮ জুন) ঈদুল আজহার দিনে এ ঘটনা ঘটান। সালওয়ান এই কাজ করার জন্য সুইডেনের আদালতে আবেদন জানিয়েছিল। আদালত তাকে অনুমতি দেয়। তারপর পুলিশের উপস্থিতিতে সালওয়ান রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে এই কাজ করে। প্রথমে সালওয়ান পবিত্র কোরআনের পাতা ছেঁড়ে, তারপর তা পোড়ায়।
ওআইসির মহাসচিব সুইডেনে পবিত্র কোরআন পোড়নোর ঘটনার পুনরাবৃত্তি এবং ইসলামী মূল্যবোধ, প্রতীক ও পবিত্রতা লঙ্ঘনের প্রচেষ্টার নিন্দা জানিয়েছেন।
মুসলিম ওয়ার্ল্ড লিগ (এমডাব্লিউএল) সুইডেনের স্টকহোমে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, মত প্রকাশের স্বাধীনতার নামে পুলিশ পাহারায় পবিত্র কোরআন শরীফ পোড়ানোর মতো অযৌক্তিক ও জঘন্য অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
