বেশ কয়েক দিন আগে ইউক্রেনকে জোটে অন্তর্ভুক্তির জন্য শর্ত ছুঁড়ে দিয়েছিলেন ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। তারই জেরে এবার ন্যাটোকে আল্টিমেটাম দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এ প্রসঙ্গে গণমাধ্যমের মুখোমুখি হন প্রেসিডেন্টের দপ্তরের উপপ্রধান ইগোর ঝোভকা। তিনি বলেন, ন্যাটো যদি তার শর্ত প্রত্যাহার করে নেয় এবং এই জোটের সদস্যপদের জন্য ইউক্রেনের আবেদনকে বিবেচনা করে, কেবল তাহলেই ন্যাটোর আসন্ন সম্মেলনে যাবেন জেলেনস্কি। লিথুয়ানিয়ার রাজধানী ভিলিনাসে আগামী ১১-১২ জুলাই এই সম্মেলন অনুষ্ঠিত হবে। ন্যাটোর অতিথি সদস্য হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্টের যাওয়ার কথা ছিল। খবর রয়টার্সের।
ন্যাটো মহাসচিবের শর্তে হতাশা প্রকাশ করে ইগোর ঝোভকা বলেন, ‘যদি (ইউক্রেনকে সদস্যপদ দেয়ার বিষয়ে) ন্যাটোর নেতাদের সাহসের অভাব থাকে, তাহলে ভিলিনাস সম্মেলনে আমাদের প্রেসিডেন্ট যাবেন না। কারণ সেক্ষেত্রে তার এই সফর পুরোপুরি অর্থহীন।
গত ২৭ জুন উত্তর ইউরোপের দেশ এস্তোনিয়ার রাজধানী তাল্লিনে এক সংবাদ সম্মেলনে ন্যাটোর মহাসচিব জিন্স স্টলটেনবার্গ জানিয়েছিলেন, রাশিয়া-ইউক্রেনের চলমান এই যুদ্ধ শেষ হওয়ার পরই শুধু ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ প্রদানের বিষয়টি বিবেচনা করা হবে; তার আগে নয়। সেই সঙ্গে স্টলটেনবার্গ জানিয়েছিলেন, ন্যাটোর সদস্যপদ পেতে হলে ইউক্রেনকে অবশ্যই এই যুদ্ধে জয়ী হতে হবে।
ইউক্রেন আশা করেছিল, জুলাইয়ের সম্মেলনেই এই জোটের সদস্য পদ পাওয়া যাবে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
সম্পাদকীয়: লস এঞ্জেলেস কনস্যুলেট বিতর্ক! ফ্যাসিবাদী মানসিকতা কার—ক্ষমতাচ্যুতদের, নাকি ক্ষমতার ছায়ায় থাকা নতুন অভিভাবকদের
কাজী মশহুরুল হুদা প্রবাসে একটি কনস্যুলেট কেবল প্রশাসনিক কার্যালয় নয়; এটি একটি রাষ্ট্রের নৈতিক অবস্থান, গণতান্ত্রিক চেতনা এবং নাগরিক মর্যাদার...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
ঐতিহাসিক ‘লাল বাড়ি’ বরাদ্দ হলো জামায়াত আমিরের জন্য
ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জন্য ঢাকার মিন্টো রোডের ঐতিহাসিক দোতলা লাল...
