প্রতিপক্ষের উদ্দেশে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘আপনাদের সঙ্গে খেলবো না। আপনারা খেলার যোগ্য না। ভালো মানুষের সঙ্গে খেলা যায়। ওদের সঙ্গে কী খেলবো? চোর-বাটপার সব একদিকে হয়েছে। বিদেশে বসে বোম মারেন, একুশে আগস্ট ঘটান। জ্বালাও-পোড়াও করে মানুষকে পুড়িয়ে হত্যা করেন।’
শুক্রবার (২৩ জুন) বিকেলে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের সম্মেলনে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ শহরের শিল্পকলা একাডেমিতে এ সম্মেলনের আয়োজন করা হয়।
শামীম ওসমান বলেন, ‘আগামী দিনে খুব খারাপ সময় আসছে। সামনে একটা লড়াই হবে। এ লড়াইটা হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন লড়াই। এ লড়াইয়ে নারায়ণগঞ্জ অগ্রণী ভূমিকা পালন করতে সকলের দোয়া কামনা করছি।’
তিনি বলেন, ‘যারা দেশে-বিদেশে বসে ষড়যন্ত্র করছেন কিংবা দেশ-বিদেশের ষড়যন্ত্রে মনে করছেন বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র পরিণত করবেন; তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমাদের সঙ্গে খেলার উপযুক্ত হননি।’
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক, সহসভাপতি ডি এন চ্যাটার্জী, সাধারণ সম্পাদক ড. চন্দ্রনাথ পোদ্দারসহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতকার্মীরা।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
