বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের কাজই ভোট চুরি করা। গত তিনটি জাতীয় নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই। আগামীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে। আমরা সন্ত্রাস পছন্দ করি না। আমরা শান্তিতে বিশ্বাস করি। আমাদেরকে জেগে উঠতে হবে। এ সরকারকে হঠাতে হবে।
শুক্রবার সিরাজগঞ্জে ইসলামিয়া সরকারি কলেজ মাঠে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র মুক্তি, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও বিএনপি নেতা আমান উল্লাহ আমানের বিরুদ্ধে ভিত্তিহীন মামলার ফরমায়েশি রায়ের প্রতিবাদে শুক্রবার বিকেলে ইসলামিয়া সরকারি কলেজ মাঠে এই গণ-জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে গণ-জনসমাবেশে প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, আমার-আপনার প্রিয় নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুকে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণভাবে সাজা দেয়া হয়েছে।
তিনি বলেন, দেশটা একা এ সরকারের নয়। এ দেশ জনগণের। জনগণ এবার জেগে উঠেছে।
মির্জা ফখরুলের বক্তব্য শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই বৃষ্টি শুরু হয়। এ সময় কিছু লোককে এদিক-সেদিক ছুটাছুটি করতে দেখে মির্জা ফখরুল বলেন, আপনাদেরকে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে আন্দোলন সংগ্রাম করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বিজয় ছিনিয়ে আনতে হবে।
মির্জা ফখরুল আরো বলেন, আওয়ামী লীগ বিগত দিনে বিএনপির ৪০ হাজার নেতা-কর্মীকে গুম ও খুন করেছে। র্যাবের যে সব অফিসার গুমের সাথে জড়িত তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছে।
তিনি বলেন, আগামীতে তত্ত্বাবধাক সরকারের অধীনে নির্বাচন দিতে এ সরকারকে বাধ্য করা হবে। তার আগে বেগম খালেদা জিয়াসহ সব নেতার মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। ইকবাল হাসান মাহমুদ টুকু, আমান উল্লাহ আমানসহ যে সব নেতা কারাগারে রয়েছেন তাদের মুক্তি দিতে হবে।
তিনি উপস্থিতজনতার উদ্দেশে বলেন, আমরা সন্ত্রাস পছন্দ করি না। আমরা শান্তিতে বিশ্বাস করি। ভোট চোর ও ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জেগে উঠতে হবে।
গণ-সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, টুকু ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা সাজার রায় আমরা মানি না। মিথ্যা মামলা দিয়ে এ সরকার বাংলাদেশকে কারাগার বানিয়েছে। যারা অত্যাচার করেছে, বিএনপি নেতা-কর্মীদের রক্ত ঝরিয়েছে, তাদেরকে পালাতে দেয়া যাবে না। তারা যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য পাহারা দিতে হবে। জনতার আদালতে তাদের বিচার হবে।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
