যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত অ্যাস্টোরিয়া এলাকায় বাংলাদেশি মালিকানাধীন একটি রেস্তোরাঁয় দুর্বৃত্তের গুলিতে এক কর্মচারী আহত হয়েছে।
স্থানীয় সময় শনিবার দুপুরে দুর্বৃত্তরা রেস্তোরাঁয় ঢুকে গুলি চালায়। এ ঘটনায় রেস্তোরাঁর আহত কর্মচারী সাব্বিরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, অ্যাস্টোরিয়ার ৩৬ এভিনিউতে অবস্থিত বৈশাখী রেস্তোঁরায় শনিবার দুপুরে কাজ করছিলেন সাব্বির। এ সময় দুর্বৃত্তরা রেস্তোঁরায় ঢুকে তার পায়ে গুলি চালায়।
ঘটনার পর থেকে নিউইয়র্ক সিটি পুলিশ ওই স্থানটি ঘিরে রেখেছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ চলছে। এই ঘটনায় অ্যাস্টোরিয়া এলাকার প্রবাসী বাংলাদেশিদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
