রাষ্ট্রদূত পর্যায়ে কয়েকটি রদবদলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মালয়েশিয়া, ইতালি, মিসর, ভিয়েতনাম, পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হবে।
সূত্র জানায়, ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসানকে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার করা হয়েছে। মালয়েশিয়ায় বাংলাদেশের বর্তমান হাইকমিশনার গোলাম সারওয়ার ইতিমধ্যেই নেপালের কাঠমান্ডুতে সার্ক সচিবালয়ের মহাসচিব হিসেবে পান। সহসাই তিনি এ পদে যোগ দেবেন। মিসরে বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলামকে ইতালিতে রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ মিসরে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাচ্ছেন। কানাডার টরন্টোতে বাংলাদেশের কনসাল জেনারেল লুৎফর রহমানকে ভিয়েতনামে রাষ্ট্রদূত করা হচ্ছে। পর্তুগালে রাষ্ট্রদূত হিসেবে যোগ দেবেন মরিশাসে বাংলাদেশের রাষ্ট্রদূত রেজিনা আহমেদ। আর পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসানের শিগগিরই অবসরে যাওয়ার কথা রয়েছে।
এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এস বদিরুজ্জামানকে ইথিওপিয়ায়, নিউ ইয়র্কে কনসাল জেনারেল মনিরুল ইসলামকে উজবেকিস্তান এবং মন্ত্রণালয়ের মহাপরিচালক তারিকুল ইসলামকে মরিশাসে রাষ্ট্রদূত নিয়োগের সম্ভাবনা রয়েছে। রদবদল হওয়া এসব কূটনীতিক পররাষ্ট্র সার্ভিসের কর্মকর্তা।
সূত্র জানায়, উপরোক্ত রদবদল কূটনৈতিক পর্যায়ে প্রক্রিয়াধীন রয়েছে। সহসাই পররাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে।
More Stories
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
পালাই না- বড়াই করেও সবার আগে পালিয়েছেন হাসিনা : মির্জা ফখরুল
এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে পালাই না- এমন বক্তব্য দিয়ে দীর্ঘদিন বড়াই করলেও বাস্তবে সবার আগে...
কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে: জামায়াত আমির
নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি কেউ ভোট বানচালের...
তারেক রহমান বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা কোনো দলের নেই
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল এখন কোন...
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
