যুক্তরাষ্ট্রে বসবাসকারী ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসীদের কৃষি শ্রমিক হিসেবে বৈধ করার প্রস্তাব উঠেছে। সরকারি দল ডেমোক্র্যাট ও বিরোধী দল রিপাবলিকান পার্টির দুইজন কংগ্রেসওম্যান তৈরি করেছেন একটি বাইপার্টিজান ইমিগ্রেশন বিল। যার নাম দেওয়া হয়েছে ‘দ্য ডিগনিটি অব ২০২৩’। এই বিলের উদ্যোক্তা টেক্সাস থেকে নির্বাচিত ডেমোক্র্যাট দলীয় কংগ্রেসওম্যান ভারোনিকা এসকোবার ও ফ্লোরিডা থেকে নির্বাচিত রিপাবলিকান মারিয়া এলভিরা সালাজার।
যুক্তরাষ্ট্রের ভেতরে অবস্থানকালে অ্যাসাইলাম প্রার্থীদের আবেদন ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তি হবে বলে উল্লেখ করেছেন তারা। বিলটিকে অ্যামনেস্টি না বলে ইমিগ্রেশন রিফর্ম বিল হিসেবে বিবেচিত হবে। আগামী জুন নাগাদ বিলটি হাউজে আনুষ্ঠানিকভাবে উঠবে। সেখানে পাস হলে তা যাবে সিনেটে। কংগ্রেসর উভয় পক্ষই বিলটির ব্যাপারে ইতিবাচক কথাবার্তা বলছেন।
যুক্তরাষ্ট্রের সীমান্ত এলাকা দিয়ে অবাধ প্রবেশ এখন মহাদুর্যোগের পর্যায়ে উপনীত হয়েছে। প্রতিদিন ১০ থেকে ১২ হাজার অ্যাসাইলাম প্রার্থী বা মাইগ্রান্ট প্রবেশ করছে সীমান্তপথে।
বিলটিতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বিল্ট দ্যা ওয়াল’ রাজনৈতিক ককপিট থেকে সরে এসে সীমান্ত নিরাপত্তার ওপর জোড় দেওয়া হয়েছে। বিল্ট দ্যা ওয়াল না বলে ইনফ্রাস্ট্রাকচার ও জনবল বাড়ানোর কথা বলা হয়েছে।
More Stories
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
