যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বুকে কাঁপন ধরিয়েছে বলে দাবি করেছেন যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলেছেন, এই সরকার আরেকটি তামাশার নির্বাচন করতে চায়। আর তা বুঝতে পেরেই নির্বাচনের আগেই নতুন এই ভিসানীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
রোববার দুপুরে রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় গণতন্ত্র মঞ্চ ঢাকা মহানগর উত্তরের পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে জোটের নেতারা এ কথা বলেন। বর্তমান সরকারের পদত্যাগ, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কারসহ ১৪ দফা দাবিতে এই পদযাত্রা কর্মসূচি পালিত হয়।
গণতন্ত্র মঞ্চের শরিক নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, যুক্তরাষ্ট্রের ভিসানীতির ঘোষণায় দুনিয়ার কাছে বাংলাদেশের নাগরিকদের মান-সম্মান নষ্ট হয়েছে। এই সরকারকে বিদায় নিতেই হবে। লোভ দেখিয়ে, ভাঙন ধরিয়ে আন্দোলন থামানো যাবে না।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, দেশে সুষ্ঠু নির্বাচন হলে যুক্তরাষ্ট্র গায়ে পড়ে নতুন ভিসানীতি ঘোষণা করত না। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ভেসে যাবে। আওয়ামী লীগের পৃথিবী ছোট হয়ে আসছে দাবি করে তিনি বলেন, মানুষ পরিষ্কার বুঝতে পারছে—২০১৪ ও ২০১৮ সালের মতো আরেকটি তামাশার নির্বাচন করতে চায় সরকার, কিন্তু জনগণ এবার তা আর হতে দেবে না।
ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘গায়ের জোরে ক্ষমতা টিকিয়ে রাখতে গিয়ে এই সরকার বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। ইউরোপীয় ইউনিয়নসহ অন্যরাও এই সরকারের অপশাসনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।’
রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, মার্কিন ভিসানীতির ফলাফল পেয়েছে গাজীপুরের ভোটাররা। অবাধে ভোট দেওয়ার প্রথম সুযোগে নৌকার প্রার্থীকে তারা হারিয়ে দিয়েছে। তিনি আরও বলেন, সরকারের আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। আন্দোলনে এই সরকারের পতন ঘটিয়ে দেশে জবাবদিহিমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে।
মার্কিন ভিসানীতি সরকারের নীতি-নির্ধারকদের বুকে কাঁপন ধরিয়েছে দাবি করে সমাবেশে সভাপতির বক্তব্যে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আশঙ্কা আছে—গণতান্ত্রিক বিশ্ব বলে পরিচিত ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডার মতো দেশগুলোও একই ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা আকবর খানের পরিচালনায় কর্মসূচিতে জেএসডির সহসভাপতি তানিয়া রবসহ অন্যরা বক্তব্য রাখেন। সমাবেশ ও পদযাত্রায় আরও অংশগ্রহণ করেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, জেএসডির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামালউদ্দিন পাটোয়ারী, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ অনেকেই।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
