জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এমপি বলেছেন, দেশের প্রতিটি সরকার ক্ষমতায় থেকে নির্বাচন করার চেষ্টা করেছিল। এ সরকারও করতে চাচ্ছে। ক্ষমতায় থেকে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই না কিন্তু এর বিকল্প পদ্ধতি চাই।
আওয়ামী লীগ সবচেয়ে আমাদের বেশি ক্ষতি করেছে।
রবিবার (২৮ মে) বিকালে নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ের রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার ও তত্ত্বাবধায়ক সরকার এই দুই মাধ্যমের বাইরে এমন একটা পদ্ধতি খুঁজতে হবে যে পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব।
তিনি বলেন, সরকার বাইরে গণতন্ত্র ও ভেতরে বাকশাল পদ্ধতিতে দেশ পরিচালনা করছে।
এরশাদ সাহেবকে বলে সৈরাচার। এরশাদ সাহেব ছিলেন জনগণের পক্ষে কথা বলার, জনগণ যা চেয়েছে, তাই করেছে। এরকম লোক বাংলাদেশের রাজনীতিতে কমই আছে। এরশাদ সাহেব কখনোই জনগণের কথার বাইরে যাননি।
তাকে বলা হয় তিনি নাকি অনির্বাচিত। এরশাদ সাহেব কোনো দিন, কোনো নির্বাচনে পরাজিত হননি। সরকারে থাকুক, সরকারের বাইরে থাকুক ও জেলে থাকুক, রংপুর থেকে করুক আর ঢাকা থেকে করুক, তিনি কোনোদিন নির্বাচনে পরাজিত হননি।
জাপার প্রেসিডিয়াম সদস্য, রংপুর জেলা আহবায়ক ও মহানগর সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত বিভাগীয় প্রতিনিধি সভায় স্বাগত বক্তব্য রাখেন জাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
