যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে আক্রমণের মূল চক্রান্তকারী অতি দক্ষিণপন্থি সংগঠনের প্রধান স্টুয়ার্ট রোহডসকে শাস্তি দেওয়া হয়েছে। দেশটির আদালত তাকে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছেন।
ডয়চে ভেলের এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, ৫৭ বছর বয়সি স্টুয়ার্ট রোহডসের নির্দেশেই সেদিন ক্যাপিটল ভবনে আক্রমণ চালিয়েছিল দাঙ্গাকারীরা। তাদের বিরুদ্ধে একাধিক মামলা চলছে। তবে এই হামলার মূল চক্রী হিসেবে চিহ্নিত হয়েছেন স্টুয়ার্ট রোহডস।
তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানিয়েছিলেন সরকারি আইনজীবী। বস্তুত, তার বিরুদ্ধে সন্ত্রাসবাদী ধারা প্রয়োগের আবেদন জানানো হয়।
যদিও রোহডসের আইনজীবীর বক্তব্য, তার মক্কেল ক্যাপিটাল ভবনের ভিতরে ঢোকেননি। বাইরে দাঁড়িয়ে ছিলেন। কাউকে ভিতরে ঢোকার নির্দেশও দেননি।
বিচারক জানিয়েছেন, রোহডস অত্যন্ত স্মার্ট এক ব্যক্তি। তিনি যা বলেন, মানুষ তা মন্ত্রমুগ্ধের মতো শোনে। আর সেটাই সবচেয়ে বড় ভয়ের কারণ। তার কথা শুনেই একদল মানুষ ক্যাপিটল আক্রমণ করে। ভবিষ্যতেও এমন ঘটনা ঘটার আশঙ্কা আছে। সে কারণেই চরম শাস্তি তার পাওয়া উচিত।
সন্ত্রাসবাদী ধারা যুক্ত না করলেও তার কাজ যে সন্ত্রাসবাদের চেয়ে কোনো অংশে কম নয়, তা মেনে নিয়েছেন ফেডারেল বিচারক। বিচারক অমিত মেহেতার কাছে ২৫ বছরের সাজা ঘোষণার আবেদন জানানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত চরমতম সাজা ঘোষণা না করে ১৮ বছরের কারাবাসের ঘোষণা করেন।
এর আগে ২০২২ সালের নভেম্বরে রোহডস দোষী প্রমাণিত হয়েছিলেন।
২০২০ সালের নির্বাচনে হারের পর নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ নেওয়ার কথা ছিল জানুয়ারি মাসে। তার ঠিক আগে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটাল ভবন আক্রমণ করেন একদল ট্রাম্পভক্ত। ক্যাপিটাল ভবনের ভিতরে ঢুকে কার্যত সবকিছু তছনছ করে দেন তারা। অভিযোগ, রোহডসের নির্দেশেই ওই দলটি ক্যাপিটাল ভবনে আক্রমণ চালিয়েছিল।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
