যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের লোগো
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে দেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায় দেশটি। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন এর মুখপাত্র ম্যাথিউ মিলার।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য মার্কিন ভিসায় বিধিনিষেধ আরোপের যে নীতিগ্রহণ করা হয়েছে, সেটাকে সরকার স্বাগত জানানোয় যুক্তরাষ্ট্র খুশি। সে কারণে আগামী দিনে সরকারের সঙ্গে কাজ করার বিষয়ে উন্মুখ।’
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরে কোনো রাজনৈতিক দলের কী করা উচিত বা কী করা উচিত নয়, সে বিষয়ে আমি কোনো কথা বলব না। যেটা বলব, তা হচ্ছে– যুক্তরাষ্ট্র অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সমর্থন করে। এ কারণেই আমরা বাংলাদেশের নির্বাচন ঘিরে নতুন ভিসানীতি ঘোষণা করেছি।’
ম্যাথিউ মিলার বলেন, ‘গতকাল মার্কিন সরকারের পক্ষ থেকে যে ঘোষণা আমরা দিয়েছি সেটাকে সরকার স্বাগত জানানোয় আমরা খুবই আনন্দিত হয়েছি। গণতন্ত্রকে শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার অগ্রগতির জন্য সবচেয়ে স্থায়ী উপায় বলে আমরা বিশ্বাস করি।’
নতুন ভিসা নীতি ঘোষণার পর গত বুধবার জাস্টনিউজবিডির সম্পাদক ও বিএনপির সাবেক সদস্য মুশফিকুল ফজল আনসারী বলেন, আওয়ামী লীগ সরকার ‘অসাংবিধানিক পন্থায় সংবিধান সংশোধন করে’ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা বাতিল করেছে। সুশীল সমাজসহ সব রাজনৈতিক দল এই ব্যবস্থার অধীনে নির্বাচন দাবি করছে। যুক্তরাষ্ট্র তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের আহ্বান জানাবে কি না।
জবাবে মিলার বলেন, ‘আমি মনে করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা তার এই প্রতিশ্রুতিকে উল্লেখ করে বলতে চাই, আজ যে বিধিনিষেধের ঘোষণা দেওয়া হয়েছে, তা নির্বাচনের এই প্রক্রিয়াগুলোকে বাস্তবায়ন করারই অংশ।’
তিনি বলেন, ‘বাংলাদেশের বন্ধু হিসেবে আমি শেষ যে কথাটা বলবো তা হলো- যেসকল বিষয়গুলো বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং মানবাধিকারকে খর্ব করেছে সেগুলো নিয়ে আমরা উদ্বেগ জানিয়ে দিয়েছি।’
নতুন ভিসানীতি নিয়ে করা এক জবাবে ম্যাথিউ মিলার বলেন, ‘এটি বাংলাদেশের জনগণের জন্য একটি সিগন্যাল যে আমরা কেবল অবাধ এবং সুষ্ঠু নির্বাচন ব্যবস্থাকে সমর্থন করবে। এক্ষেত্রে যেকোনো ব্যবস্থা নিতে প্রস্তুত।’
সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করেছে। এই নীতি অনুযায়ী, ভোটের অনিয়মের সঙ্গে জড়িত কোনো বাংলাদেশিকে ভিসা দেবে না দেশটি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বাংলাদেশের বিষয়ে নতুন এ ভিসা নীতি ঘোষণা করেছেন।
এতে বলা হয়েছে- ‘আজ, আমি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের লক্ষ্যকে সমর্থন করার জন্য অভিবাসন ও জাতীয়তা আইনের ধারা ২১২ (এ)(৩)(সি)(থ্রিসি) এর অধীনে একটি নতুন ভিসা নীতি ঘোষণা করছি।’
Previous post
বাংলাদেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র: বলছে মার্কিন পররাষ্ট্র দপ্তর
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
