যুক্তরাষ্ট্র ইউক্রেনের কাছে ২৮ কোটি ৫০ লাখ ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির অনুমোদন দেওয়ার ঘোষণা দিয়েছে।
রাশিয়ার হামলার বিরুদ্ধে সুরক্ষা জোরদারে কিয়েভের অনুরোধের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র বুধবার এ অনুমোদন দেওয়ার ঘোষণা দেয়।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) এক বিবৃতিতে জানায়, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা প্রতিরোধে জরুরি ভিত্তিতে ইউক্রেনের সক্ষমতা বাড়ানো দরকার। এই প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের পর দেশটি তাদের জনগণ ও গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো রক্ষায় সক্ষম হবে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘ইউরোপের সহযোগী দেশগুলোর নিরাপত্তা জোরদারসহ রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিতে’ এই সমরাস্ত্র বিক্রির সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিরই অংশ।
এতে আরও বলা হয়েছে, এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের জন্য মার্কিন সরকারের কোনো কর্মকর্তা অথবা ঠিকাদার নিয়োগের দরকার হবে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সমরাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। বুধবার ডিএসসিএ বিষয়টি কংগ্রেসকে জানিয়েছে।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর থেকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব দেশটিকে ব্যাপক সামরিক সহায়তা দিয়ে আসছে। রাশিয়ার হামলার সময়ে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল মূলত সোভিয়েত আমলের বিমান নির্ভর। সে কারণে ইউক্রেনের মিত্ররা দেশটিকে এনএএসএএমএসসহ একের পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করে আসছে।
More Stories
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
