ইউক্রেনে যুদ্ধের মাঠে একা ফেলে যাবে না জি-৭। রোববার জাপানের হিরোশিমায় জি-৭ ভুক্ত দেশগুলোর তিন দিনের শীর্ষ সম্মেলনের শেষদিনে এ কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
এ সময় ইউক্রেনকে ৩৭৫ মিলিয়ন ডলারের নতুন সামরিক সহায়তা ঘোষণার পাশাপাশি আরও কিছু বিষয়ে অঙ্গীকারবদ্ধ হয়েছে যুক্তরাষ্ট্র। নতুন প্যাকেজে গোলাবারুদ, কামান, যুদ্ধযান এবং প্রশিক্ষণও থাকবে।
ইউক্রেনের প্রতি বরাবরই ইতিবাচক দৃষ্টিভঙ্গি যুক্তরাষ্ট্রের। জেলেনস্কিকে আশ্বস্ত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানান, ‘পুরো জি-৭ সম্মেলনে আমরা একসঙ্গে ইউক্রেনের পেছনে আছি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা ইউক্রেনকে একা ফেলে কোথাও যাচ্ছি না।’ বাইডেনের সমর্থনকে ধন্যবাদ জানিয়ে জেলেনস্কি বলেন, ‘আমরা কখনই ভুলব না।’
সম্প্রতি ইউক্রেন যুক্তরাষ্ট্র কর্তৃক মিত্র দেশগুলো থেকে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করার অনুমোদন পেয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের এ নিয়ে দ্বন্দ্বের আশঙ্কায় অসম্মতি ছিল। কিন্তু বাইডেন জানান, ‘জেলেনস্কির কাছ থেকে তিনি আশ্বাস পেয়েছেন-রাশিয়ান ভৌগোলিক অঞ্চলে যেতে তারা এ যুদ্ধবিমান ব্যবহার করবেন না।’
শীর্ষ সম্মেলনের স্বাগতিক দেশ জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, জি-৭ ভুক্ত ব্যক্তিগতভাবে জেলেনস্কির উপস্থিতি বিশ্বকে ‘একটি শক্তিশালী বার্তা পাঠাতে সাহায্য করছে।’ রাশিয়ার যুদ্ধ প্রতিরোধে ইউক্রেনকে সমর্থন করার জন্য একটি ‘অটুট ঐক্য’ হয়েছে।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
