আমেরিকার লস এঞ্জেলেসের লিটিল বাংলাদেশ এলাকার গত ৪ই মে উইলশ্যায়ার সেন্টার কোরিয়াটাউন নেইবারহুড কাউন্সিলে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে ১৮ তারিখে সরকারী ফলাফলে জানা গিয়েছে সাজিয়া হক সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এতো ভোট সেই কেন্দ্রে আর কেউ পাননি। অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে জয় লাভ করেছেন।
এ বছর নেইবারহুড কাউন্সিলে নির্বাচনে বাংলাদেশী কমিউনিটির অভূতপূর্ব উপস্থিতি ছিল। এর আগেও নির্বাচন হয়েছে কিন্তু অনেকের মতে এত লোক এর আগে কখনও দেখা যায়নি এ নির্বাচনে। প্রচুর লোকের সমাগম হয়। অনেকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন।
এজন্য সাজিয়া হক সবাইকে ধন্যবাদ জানিয়েছেন যারা তাকে ভোট দিয়েছেন এবং সহযোগিতা করেছেন।
তিনি বলেন, এ বিজয় শুধু আমার নয় আমাদের কমিউনিটির বিজয়।
তিনি আরো বলেন, আমেরিকার মেইন স্টিমে রাজনীতিতে অংশগ্রহণের মাধ্যমেই এখানে সুবিধাবঞ্চিত কমিউনিটির ন্যায্য অধিকার আদায় সম্ভব। আমাদের নতুন প্রজন্মের জন্য এই ধারাবাহিকতা ধরে রাখার দায়িত্ব আমাদের সবার।
উল্লেখ্য, উক্ত নেবারহুড কাউন্সিলের নির্বাচনে শহিদুল আলম ও ওমর ফারুক মাসুম নির্বাচিত হয়েছেন।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
