তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘করোনা ও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে আজ সারা বিশ্বের অর্থনীতির অবস্থা খারাপ। এমনকি বিশ্বের এক নম্বর অর্থনৈতিক দেশ আমেরিকার অবস্থাও খারাপ। তারাও নাকি দেউলিয়ার পথে। তাদের ৩০ ট্রিলিয়ন ডলার নাকি ঋণ রয়েছে। এমন অবস্থায় বাংলাদেশে সরকারের সদিচ্ছায় বরাদ্দ দেওয়া হলেও অনেক প্রকল্পই করা যাচ্ছে না। এ কারণে থমকে আছে অনেক প্রকল্পের কাজ।’
বৃহস্পতিবার দুপুরে নাটোরের সিংড়া পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত হাজি ও হজে যেতে ইচ্ছুকদের নিয়ে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
নিজের হজে যাওয়ার অভিজ্ঞতা তুলে ধরে জুনাইদ আহমেদ পলক বলেন, ‘২০১০ সালে আমি যখন প্রথম মা-কে নিয়ে হজে যাই তখন আমার বয়স মাত্র ৩০ বছর। হজের সব কাজ শেষে যখন শয়তানকে পাথর মারতে যাব, তখন অনেক হাজি বললেন, ‘‘খালাম্মা যেহেতু বয়স্ক মানুষ এত কিলোমিটার রাস্তা হেঁটে যেতে কষ্ট হবে। তার পক্ষে আপনি পাথর নিক্ষেপ করেন।’’ তখন আমি পাথর নিক্ষেপ করলাম।’
তিনি বলেন, ‘পরে আবার মা-কে নিয়ে গেলাম। মা আর আমি শয়তানকে পাথর মেরে তাবুতে ফিরে এসে দেখি, যারা দুর্বল বলেছিলেন তাদের আগে আমরা তাবুতে ফিরেছি।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন আরাফাতি হাজি কল্যাণ পরিষদের সভাপতি মকবুল হোসেন, হাজি মহসিন আলম, সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আল ইমরান, সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) মো. আকতারুজ্জামান প্রমুখ।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
