পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন বলেছেন, সুদানে অবস্থানরত বাংলাদেশিদের ফিরিয়ে আনতে প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সরকার। এরই মধ্যে ৭২১ বাংলাদেশিকে সরকারি খরচে সুদান থেকে ফিরিয়ে আনা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, উত্তর আফ্রিকার দেশটিতে এক হাজার ৫০০ বাংলাদেশি রয়েছেন। তাদের মধ্যে প্রাথমিক পর্যায়ে ৮০০ বাংলাদেশি দেশে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেন। পরে সেখান থেকে এ পর্যন্ত ৭২১ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।
তিনি আরো বলেন, ‘সুদানে অবস্থানরত বাকি বাংলাদেশিদের বদর এয়ারলাইনসে সরকারি খরচে সুদান থেকে জেদ্দা পরিবহন করা হচ্ছে। জেদ্দা পৌঁছনো মাত্র তাদের দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের ফ্লাইটে বোর্ডিং করিয়ে দেওয়ার জন্য জেদ্দা কনস্যুলেটরের নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সবার প্রচেষ্টায় আটকে পড়া সব বাংলাদেশিকে নিরাপদে আমরা দেশে ফিরিয়ে আনতে পারব বলে আমাদের বিশ্বাস।’
গত ৮ মে সুদান থেকে সৌদি আরবের জেদ্দা হয়ে প্রথম দফায় দেশে ফেরেন ১৩৬ বাংলাদেশি। সব মিলিয়ে কয়েক দফায় সুদান থেকে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৭২১ জন।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
