মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও সেরা পাসপোর্টের খেতাব জিতে নিয়েছে। আন্তর্জাতিক বিনিয়োগ, দ্বৈত নাগরিকত্ব ও পাসপোর্ট বিষয়ক ট্র্যাকিং সংস্থা নোমাড ক্যাপিটালিস্ট সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বিশ্বের ১৯৯টি দেশের মধ্যে শীর্ষ ১০টি দেশের পাসপোর্টের একটি তালিকা দিয়েছে নোমাড। এই দেশগুলো হলো—
১. সংযুক্ত আরব আমিরাত
২. লুক্সেমবার্গ
৩. সুইজারল্যান্ড,
৪. আয়ারল্যান্ড,
৫. পর্তুগাল,
৬. জার্মানি
৭. চেক রিপাবলিক
৮. নিউজিল্যান্ড
৯. সুইডেন
১০. ফিনল্যান্ড
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হওয়ায় মোট ১৮১টি দেশে ভিসামুক্ত প্রবেশ, অন অ্যারাইভাল ভিসা সুবিধা ভোগ করবেন আমিরাতের পাসপোর্টধারীরা। এছাড়া বিভিন্ন দেশে ভ্রমণ কর থেকে অব্যাহতি সুবিধাও ভোগ করবেন তারা। সেই সঙ্গে দ্বৈত নাগরিকত্ব অর্থাৎ নিজ দেশের পাশাপাশি অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণের ক্ষেত্রেও তারা অগ্রাধিকার পাবেন।
নোমাড ক্যাপিটালিস্টের তথ্য অনুযায়ী, এই সূচকে ৩৭ দশমিক ৫০ স্কোর পেয়ে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ১৮২তম স্থানে রয়েছে। বাংলাদেশের পাসপোর্টধারীরা ভিসামুক্ত অথবা অন-অ্যারাইভাল ভিসায় বিশ্বের ৪৯টি দেশে ভ্রমণ করতে পারেন।
নোমাড ক্যাপিটালিস্টের এই সূচকে মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ৪৩তম স্থানে রয়েছে। এছাড়া যুক্তরাজ্য ৩০তম এবং অস্ট্রেলিয়া ৩৯তম স্থানে রয়েছে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
