সরকারকে উদ্দেশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নিরাপদ প্রস্থান চাইলে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে ক্ষমতা ছেড়ে দিন। দেশে শুধু প্রাকৃতিক ঝড়ই আসছে না, রাজনৈতিক ঝড়ও আসছে।’
শনিবার (১৩ মে) দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘দেশ-বিদেশে প্রতিষ্ঠিত, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক সরকারের জন্য আওয়ামী লীগ ১৭৩ দিন হরতাল করেছিল। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে পিটিয়ে মানুষও হত্যা করেছিল এই আওয়ামী লীগ।’
হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের দিকে শুধু প্রাকৃতিক ঝড়ই বয়ে আসছে না, রাজনৈতিক ঝড়ও আসছে। আপনারা মানুষের চোখের ভাষা বুঝতে শিখুন। যদি সেভ এক্সিট চান, তাহলে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে ক্ষমতা ছেড়ে দিন।’
মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার দুর্নীতির মাধ্যমে শুধু নিজেদের সম্পদ বৃদ্ধি করছে। মানুষের জন্য কোনোকিছু করেনি এ সরকার। আমাদের পকেটের টাকা কেটে নিয়ে বিদেশ যাচ্ছেন। উনারা কি দেশের জনগণের জন্য বিদেশে গিয়েছিলেন? না। উনারা নিজেদের জন্য, আর ক্ষমতায় টিকে থাকার জন্য গিয়েছিলেন।’
তিনি বলেন, ‘স্বাধীনতার ঘোষক ও আধুনিক বাংলাদেশে গড়ার রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে মামলা দিয়েছে। কেন মামলা দিয়েছে? জনগণের চাওয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা দিয়েছেন। কোনো লাভ হবে না। আগামী দিনে আমাদের বিজয় অর্জিত হবে ইনশাআল্লাহ।’
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
