পোর্ট সুদানে অবস্থানরত ৫৫৫ জন বাংলাদেশিকে নিজস্ব ব্যবস্থায় দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ নিয়েছে সরকার। বুধবার (১০ মে) সুদানের তিনটি এবং বৃহস্পতিবার (১১ মে) একটি চার্টার্ড ফ্লাইটে তাদের জেদ্দায় আনা হবে। সেখান থেকে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটের পাশাপাশি একটি চার্টার্ড ফ্লাইটে সবাইকে শুক্রবারের মধ্যে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এসব তথ্য জানিয়েছেন।
বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সৌদি সরকার ও অন্যান্য সরকার এ বিষয়ে সহায়তা করছে। কিন্তু তাদের যে গতিতে ফিরিয়ে আনার প্রত্যাশা করা হয়েছিল সেটিতে দেরি হচ্ছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের নিজেদের খরচে চারটি চার্টার্ড ফ্লাইটে পোর্ট সুদান থেকে বাংলাদেশিদের জেদ্দায় আনবো।’
বাংলাদেশ বিমানের আসন সংখ্যার কিছুটা সীমাবদ্ধতা আছে। এ কারণে বিমানের একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশিরা নিরাপদে আছেন। সুদানে আমাদের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে প্রয়োজনীয় অর্থ পাঠিয়েছি। তিনি খাবার সরবরাহ করছেন।’
এর আগে, সৌদি সরকারের সহায়তায় সোমবার (৮ মে) ১৩৫ জন বাংলাদেশিকে সুদান থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
