পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা আসাদ আলম সিয়ামকে অস্ট্রিয়ায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি মোহাম্মাদ আব্দুল মুহিতের স্থলাভিষিক্ত হবেন। বুধবার (১০ মে) মন্ত্রণালয়ের ফেসবুক পোস্টে জানানো হয়।
১৫তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা আসাদ আলম সিয়াম ১৯৯৫ সালে মন্ত্রণালয়ে যোগ দেন। তিনি রাষ্ট্রাচার প্রধান, ইউরোপ অনুবিভাগের মহাপরিচালক ও পররাষ্ট্র সচিবের অফিসের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে তিনি ফিলিপাইনে রাষ্ট্রদূত ও মিলানের প্রথম কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ব্যাংকক, জাকার্তা ও ম্যাচেস্টারে বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
বুয়েটের আর্কিটেকচার বিভাগ থেকে স্নাতক ডিগ্রিধারী আসাদ আলম সিয়াম ম্যাসট্রিক্ট স্কুল অব ম্যানেজমেন্ট থেকে এমবিএ করেন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
