যুদ্ধকবলিত সুদানের রাজধানী খার্তুম থেকে পোর্ট সুদানে সরিয়ে নেওয়া প্রায় ৭০০ বাংলাদেশির মধ্যে অন্তত ১৩৫ জনকে আজ রোববার সৌদি আরবের জেদ্দায় নেওয়া হয়েছে।
রয়্যাল সৌদি এয়ারফোর্সের ৩টি বিশেষ ফ্লাইটে তাদের জেদ্দায় নেওয়া হয়।
বিকেলে জেদ্দা বিমানবন্দরে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী তাদের স্বাগত জানান।
আগামীকাল বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তাদের বাংলাদেশে আসার কথা রয়েছে।
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, সুদান থেকে সৌদি এয়ারফোর্সের একটি ফ্লাইটে ৩৫ জন ও আরেকটি ফ্লাইটে ২৫ জনসহ মোট ৭০ জন বাংলাদেশি জেদ্দায় পৌঁছান। আরও প্রায় ৬৫ জন বাংলাদেশি যাত্রী নিয়ে সুদান থেকে আরেকটি ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে রওনা দেবে বলেও জানা গেছে।
সুদান থেকে প্রত্যাগত বাংলাদেশিরা আজ রাত ১টার ফ্লাইটে জেদ্দা এয়ারপোর্ট থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
সুদান থেকে প্রথম দফায় নারী, শিশু ও অসুস্থ যাত্রীদের অগ্রাধিকার দিয়ে নিয়ে আসা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, বাংলাদেশিদের বিশ্রামের জন্য জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি সেকশনে বিশ্রাম, খাবার ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে।
সুদানে প্রায় দেড় হাজার বাংলাদেশি নাগরিক বাস করেন। তাদের মধ্যে যারা দেশে আসার জন্য নিবন্ধন করেছেন, পর্যায়ক্রমে সবাইকে দেশে ফিরিয়ে আনার জন্য সৌদিতে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট সব প্রস্তুতি নিয়েছে।
সুদানে দেশটির সামরিক এবং আধাসামরিক বাহিনীর মধ্যে তীব্র সংঘাতের মধ্যে গত ২ মে প্রায় ৭০০ বাংলাদেশিকে ১৩টি বাসে খার্তুম থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে পোর্ট সুদানে নিয়ে যাওয়া হয়।
সেখান থেকে লোহিত সাগর পাড়ি দিয়ে তাদের সৌদি জাহাজে করে জেদ্দায় নিয়ে যাওয়ার কথা ছিল। তবে জাহাজের অভাবে সৌদি কর্তৃপক্ষ গতকাল ৩টি উড়োজাহাজের ব্যবস্থা করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার) শাহ মোহাম্মদ তানভীর মনসুর বলেন, ‘জাহাজ পরবর্তীতে কখন পাওয়া যাবে তা আমরা ঠিক জানি না। তবে শিগগির পাওয়ার আশা করছি।’
যারা দেশে ফেরার জন্য নিবন্ধন করেছেন, তাদের সবাইকে ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
