একই ব্যাক্তির একাধিক পাসপোর্টের আবেদন না করার অনুরোধ জানিয়েছেন মালেশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাই কমিশনার মো. গোলাম সারোয়ার। আজ রোববার পাসপোর্ট সংক্রান্ত এক জরুরি বিজ্ঞপ্তিতে মালয়েশিয়ায় অবস্থিত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের নিয়ে হাই-কমিশনারের ক্রিয়েট করা মাই মিডিয়া গ্রপে এ তথ্য শেয়ার করেছেন হাইকমিশনার।
তিনি বলেন, ‘মালয়েশিয়ার অবৈধ প্রবাসী শ্রমিকদের বৈধকরনের কার্যক্রম রিক্যালিব্রেশনকে (আরটিকে-২) সামনে রেখে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট আবেদন কয়েকগুন বৃদ্ধি পেয়েছে। তাছাড়া ইদানিং আমরা দেখতে পাচ্ছি একই ব্যাক্তির ১টি পাসপোর্টের দীর্ঘমেয়াদ থাকা সত্ত্বেও পুনরায় অল্প সময়ের ব্যাবধানে ২/৩/৪টি পর্যন্ত নতুন পাসপোর্টের আবেদন করছেন। এছাড়া বাংলাদেশের সকল পাসপোর্ট অফিস থেকে মেশিন রিডাবল পাসপোর্ট (এমআরপি) ইস্যু বন্ধ থাকায় বাংলাদেশ থেকে অনেকে মালয়েশিয়ায় তাদের বন্ধু-বান্ধব বা অন্য কারো মাধ্যমে কুয়ালালামপুর হাইকমিশনে এমআরপি পাসপোর্টের আবেদন জমা করছেন। ফলে সম্প্রতি কুয়ালালামপুর মিশনে পাসপোর্টের আবেদন অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে।’
তিনি আরও বলেন, ‘এক ব্যাক্তির একাধিক বৈধ পাসপোর্ট রাখার প্রচেষ্টা আইনসম্মত না থাকায় কুয়ালালামপুর হাইকমিশন থেকে আবেদন করা মেশিন রিডাবল পাসপোর্ট (এমআরপি) ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে ছাপানো বন্ধ রাখা হয়েছিল। তবে সেটা আমারা ঢাকার সঙ্গে বিস্তারিত আলাপ-আলোচনার পর আবার পাসপোর্ট প্রিন্টিং শুরু হয়েছে। এসব কারণে পাসপোর্ট প্রদানের গতি কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়ে। সে জন্য মালয়েশিয়া প্রবাসী ভাইদের একই ব্যাক্তিকে একাধিক পাসপোর্টের আবেদন না করার জন্য পুনরায় অনুরোধ জানাচ্ছি।’
তিনি আশা করছেন, সকল চ্যালেঞ্জকে পিছনে ফেলে দ্রুত মালয়েশিয়া প্রবাসীদের হাতে পাসপোর্ট পৌঁছে দেবেন ইনশাআল্লাহ।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
